ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বুধবার সকাল ১০ টার দিকে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে প্রধান অতিথি থেকে নিজে কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন। পুলিশ কমিশনার উপস্থিত সকলকে নির্ভয়ে কোভিড-১৯ এর টিকা গ্রহণে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও ফোর্সবৃন্দ। পুলিশ কমিশনার ছাড়াও কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
উল্লেখ্য যে, আজকে টিকা প্রদানের লক্ষমাত্রা ২২৫ জন তন্মধ্যে ১৮০ জনকে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়েছে। টিকা প্রদান অব্যাহত রয়েছে।


