IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> আরইউজের নব নির্বাচিত কমিটিকে দুর্গাপুর প্রেসক্লাবের সংবর্ধনা

আরইউজের নব নির্বাচিত কমিটিকে দুর্গাপুর প্রেসক্লাবের সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : দুর্গাপুরে জমকানো আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নবনির্বাচিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক তানজিমুল হকসহ অন্যান্য সদস্যদের সংর্বধনা দিয়েছে দুর্গাপুর প্রেসক্লাব। শুক্রবার বেলা ১১টায় দুর্গাপুর সদর থানা মোড় আম্বিয়া প্লাজায় দ্বিতীয় তলায় দুর্গাপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা সাংবাদিক সমাজের আহব্বায়ক মোবারক হোসেন শিশিরের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সাংবাদিক সমাজের প্রধান উপদেষ্টা মহসীন মৃধা।

প্রধান অতিথি ইউএনও মহসীন মৃধা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের নানা অপরাধ অনিয়ম দুর্নীতি সংবাদের মাধ্যমেই জাতি জানতে পায়। দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। তিনি আরও বলেন, উপজেলার সাংবাদিকরা বিভিন্ন গ্রুপে বিভক্ত ছিল। আমি উদ্দ্যোগ নিয়ে সবার সাথে কথা বলে এখন সবাইকে একত্র করেছি। এই উপজেলার সাংবাদিকদের বসার জায়গা দিতে সরকারী জমিও বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীতে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মানউন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ইউএনও।

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নবনিবাচিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, এ উপজেলায় কর্মরত সাংবাদিকদের ভালবাসায় আমরা অভিভূত। অতীতেও যেমন এখানকার সাংবাদিকদের পাশে ছিলাম আগামীতেও থাকতে চাই।

আরইউজে’র সভাপতি উপজেলার কর্মকরত সাংবাদিকদের উদ্দ্যেশে আরও বলেন, ইউএনও মহোদয় নিজস্ব ভবনের জমি বরাদ্দ দিয়েছে। এখন সেখানে ভবনও নির্মান করা হবে। ফলে উপজেলার সাংবাদিকদের কাজে আরও গতিশীল হবে। আমি ৬মাসের মধ্যে দুর্গাপুর প্রেসক্লাবে পাঠকদের বই পড়ার জন্য লাইব্রেরী তৈরি করে দিবো বলে তিনি জানান।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নবনিবাচিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক তানজিমুল হক সহ অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী, রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ও কালের কণ্ঠ শুভ সংঘের রাজশাহী জেলার সভাপতি মুনজুর রহমান খাঁন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি তৈয়বুর রহমান, যুগা সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধাক্ষ্য সরকার দুলাল মাহবুব, সদস্য শরিফুল ইসলাম তোতা, রাজশাহীর সিনিয়র সাংবাদিক আজাহার আলী, রাশেদ রিপন, সালাউদ্দিন, গোলবার জুয়েল প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক মিজান মাহী, গোলাম রসূল, এসএম শাহাজামাল, সদস্য ফরিদ আহমেদ আবির, আব্দুল খালেক, জিএম কিবরিয়া, জুবায়ের তুহিন, শাহিন আলম, মাসুদ রানা তুষার, হাফিজুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31