IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> রাজশাহীতে আল আকসা একুশে টাওয়ারের উদ্বোধন

রাজশাহীতে আল আকসা একুশে টাওয়ারের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : অমর একুশে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং আল আকসা একুশে টাওয়ার এর উদ্বোধন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫ টায় সিএন্ডবি মোড় সংলগ্ন একুশে টাওয়ার এর জায়গাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সকলের সহযোগিতায় রাজশাহীকে আমরা পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। ঢাকার মতো কনক্রিটের নগরী হিসেবে গড়তে চাই না। যে জন্য পরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ করতে হবে। এজন্য আরডিএ, রেডা ও সিটি কর্পোরেশন সমন্বয় করে কাজ করছি। অন্য শহরের তুলনায় রাজশাহী হবে ব্যতিক্রম।

‘আল-আকসা একুশে টাওয়ার’ এর উদ্বোধনীতে মোনাজাত করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ অতিথিবৃন্দ।

ডেভেলপারদের উদ্দেশে রাসিক মেয়র বলেন, আপনারা বিøডিং কোড মেনে ও নিরাপত্তা ব্যবস্থা রেখেই ভবন নির্মাণ করবেন। ভবনে সবুজের মিশ্রন রাখবেন। ঝুলানো গাছ ও ফুল গাছের সমারহ করবেন। ভবনগুলোকে দৃষ্টিনন্দন করে গড়বেন।

মেয়র বলেন, শহরের উত্তরদিকে নতুন শহর গড়ে তুলতে আমি বিনোয়োগকারীদের অনুরোধ করছি। সেই নতুন শহরে ৪০ শতাংশ জায়গা ফাঁকা রেখে বাকি ৬০ শতাংশে অবকাঠামো উন্নয়ন করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন, আল আকসা ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের (রেডা) সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী। তিনি বলেন, ২০১৪ সালে আল আকসা যাত্রা শুরু করে। এই সময়ে ৪টি প্রজেক্ট নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করেছি। বর্তমানে ৮টি প্রজেক্ট চলমান আছে। পাইপলাইনে আছে আরো কয়েকটি প্রজেক্ট। আমরা নিয়ম শৃঙ্খলা মেনে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করছি। আমরা ভবনগুলোর নাম আমাদের ইতিহাসের সেরা অর্জনগুলোর নামে দিচ্ছি। যাতে নতুন প্রজন্মের মনে সেই নাম নিয়ে কৌতুহল হয়, সেখান থেকে তার জানার আগ্রহ তৈরি হয়। একুশে টাওয়ার ছাড়ারও সিন্ডবি মোড়ের পাশে স্বাধীনতা টাওয়ার ও ল²ীপুরে বিজয় টাওয়ার নামে ভবন নির্মাণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, ২০১০ সালেও রাজশাহীতে এতো উন্নত ও সুন্দর ছিল না। নগরপিতা খায়রুজ্জামান লিটনকে রাজশাহীকে পরিকল্পিতভাবে সাজাচ্ছেন, ব্যাপক উন্নয়ন করছেন। মেয়র মহোয়দের উন্নয়নের সাথে থেকেই আমরা আমাদের প্রজেক্ট বাস্তবায়ন করতে চাই। রাজশাহী নগরীকে বিশে^র অন্যতম পর্যটন নগরী হিসেবে গড়তে তুলতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমরা সহযোগিতা কামনা করছি। প্রধানমন্ত্রী যদি আমাদের সহযোগিতা করেন, তাহলে আগামী কয়েক বছরে দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মাণের পাশাপাশি এই শহরকে পর্যটন নগরীতে পরিণত করবো।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, আল আকসার চেয়ারম্যান আশরাফুল ইসলাম, রেডা সভাপতি তৌফিকুর রহমান লাবলু, আল আকসার ১ম প্রজেক্টের ল্যান্ড ওনার মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ফ্ল্যাট ওনার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31