IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> ভাষা শহীদদের প্রতি রাজশাহী প্রেসক্লাবের শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি রাজশাহী প্রেসক্লাবের শ্রদ্ধা

ধূমকেতু প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশের সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব ও আতাউর রহমান স্মৃতি পরিষদ।

রোববার দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে প্রথম প্রহরেই রাজশাহী নগরীর ঐতিহাসিক ভুবনমোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

এ সময় রাজশাহী প্রেসক্লাব ও আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণকালে অন্যান্যের মাঝে রাজশাহী প্রেসক্লাব ও আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আসলাম উদ-দৌলা, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন, আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ সভাপতি সালাউদ্দীন মিন্টু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সদস্য শরিফ উদ্দীন, ফারুক আহম্মেদ, জামিল হোসেন জনি, সাগর নোমানী, আরিফুল ইসলাম, আইয়ুব আলী তালুকদার, হানিফ চৌধুরী, নাইম হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণ করে রাজশাহী প্রেসক্লাব ও আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলার দামাল ছেলেরা। বাংলা ভাষার জন্য আত্মত্যাগী সকল শহীদদের যথাযথ সম্মান প্রদর্শন করা বাঙ্গালী জাতির নৈতিক দায়িত্ব।

সর্বত্র বাংলা ভাষা চালুর দাবি জানিয়ে ভাসাসৈনিক মনোয়ারা রহমানের সুযোগ্য সন্তান সাইদুর রহমান বলেন, বিদেশী ভাষা, বিদেশী সংস্কৃতি সকল জায়গা দখল করে নিয়েছে। যা খুবই দুঃখজনক। আধুনিকতার ছোয়ায় অন্য ভাষা চর্চা হলেও আমাদের মায়ের ভাষা-রাষ্ট্র ভাষা বাংলা আরো বেশি চর্চা করতে হবে। ইংরেজি বা অন্য ভাষা বাদ দিয়ে সকল প্রতিষ্ঠানে বাংলাকেই প্রতিষ্ঠিত করার দাবি জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31