ধূমকেতু প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করে।
গত রোববার সকাল ৭টার নগরীর কোর্ট শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
কোর্ট শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণকালে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, বাংলা মায়ের বীর সন্তানরা মাতৃভাষার সম্মান রাক্ষার্থে ১৯৫২ সালের এই দিনে বুকের রক্তে রঞ্জিত করেছিলেন ঢাকার রাজপথ। পৃতিবীর ইতিহাস সৃষ্টি হয়েছিল মাতৃভাষার জন্য আত্মদানের অবূতপূর্ব নজির। মাতৃভাষার জন্য বঙালির আত্মদানের এই অনন্য ঘটনা স্বীকৃতি হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। আজ এদিন বাঙালির সাথে সারা বিশ্বেই দিনটি পালিত হয়।
শ্রদ্ধাঞ্জলী অপর্ণকালে কোর্ট শহীদ মিনারে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মাসুদ-ই-মোহাম্মদ, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য-৫ জয়জয়ন্তি সরকার মালতি, ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউটের অধ্যক্ষ মাহমুদ হোসেন, জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলী সুজাউল ইসলাম, সার্ভেয়ার আলিফ আলী সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


