IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> রাজশাহী >> সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে আরইউজের মানববন্ধন

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে আরইউজের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে যারা প্রকাশ্যে গুলি ছুঁড়ছিল, সাংবাদিক মুজাক্কির তাদের ছবি তুলছিলেন। সে কারণে তাকেই গুলি করা হয়। এরপর তার ক্যামেরা থেকে মেমোরিকার্ড খুলে নেয়া হয়। অপরাধীরা যেন চিহ্নিত না হয় সে জন্যই মুজাক্কিরকে হত্যা করা হয়েছে। সমাবেশ থেকে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের আমলে সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। কিন্তু সাংবাদিক হত্যার বিচার হচ্ছে না। সাংবাদিক হত্যাকাÐের বিচার না হওয়ায় একের পর এক সাংবাদিককে হত্যা করা হচ্ছে। তাই সমাবেশ থেকে সকল সাংবাদিক হত্যার কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

তারা বলেন, সাংবাদিক হত্যার একটি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হলে এ ধরনের ঘটনা কমে আসবে। তাই অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে।

আরইউজের সভাপতি রফিকুল ইসলাম কর্মসূচিতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক তানজিমুল হকের পরিচালনায় এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, কলামিস্ট প্রশান্ত কুমার সাহা ও সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয় রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি ও রাজশাহী বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি।

সমাবেশে বক্তব্য দেন, স্থানীয় দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি মামুন-অর-রশীদ, বিএফইউজের নির্বাহী সদস্য জাবীদ অপু, সিনিয়র সাংবাদিক কাজী গিয়াস, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, আরইউজের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান টুকু, নির্বাহী সদস্য আনিসুজ্জামান, সিনিয়র ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীম ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বিদ্যুৎ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, আরইউজের সাবেক সভাপতি কাজী শাহেদ, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান রকি, সিনিয়র ফটোসাংবাদিক আজাহার উদ্দিন, সালাহউদ্দিন, আরইউজের সদস্য সুব্রত দাস, শামীম হোসেন, দুলাল আব্দুল্লাহ, আবদুস সাত্তার ডলার, কাজী নাজমুল ইসলাম, আবরার সাঈর, আমজাদ হোসেন শিমুল, রিমন রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31