ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রানী কৈড়ী, উপজেলা আওয়মী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পৌরসভার নবনির্বাচিত মেয়র একরামুল হক, নারী ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, মডেল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার, সাধারন সম্পাদক রায়হানুল হক রানা প্রমুখ।
পরে কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় উত্তীর্ণদের মাঝে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফকরুল ইসলাম।


