ধূমকেতু প্রতিবেদক : মহানগরীর ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ জাফর মতিন রাজিব অসুস্থ্য হয়ে টিকাপাড়া সংলগ্ন মকবুল হাবিলদারের মোড়ের নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার সন্ধ্যায় অসুস্থ্য রাজিবকে দেখতে যান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ. এইচ. এম. খায়রুজ্জামান লিটন। এসময় অসুস্থ্য ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাজিবের শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন মেয়র লিটন।
এসময় ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, স্থানীয় সম্পা, খুশি, সোহাগ, রোবেল, ইকবাল, রাজসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


