ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে সোমবার দিনব্যাপি জেন্ডার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা, বৈষম্য দূরীকরণ, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থানে বাধা দুরীকরণ ও সরকারী সহযোগিতা পেতে বাধা সমুহ কিভাবে দূর করা যায় ও পৈত্রিক সম্পদে অংশিদারিত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। দিনের আলো হিজড়া সংঘের কোষাধ্যক্ষ জুলি উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্ট হলরুমে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গেøাবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে দিনব্যাপি প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী আফসানা তানজুম ইরানী। প্রশিক্ষণ পরিচালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর রায়হানুল হক রায়হান।
প্রশিক্ষণে মোট ২০জন তৃতীয় লিঙ্গের সদস্য অংশগ্রহণ করেন।


