ধূমকেতু প্রতিবেদক : পবা উপজেলা লোড আনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা বুধবার বিকেলে বড়গাড়ী বাজারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শফি।
প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়র ফেডারেশন রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি মাসুদুজ্জামান কাজল। সভা পরিচালনা করেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার।
এসময় উপস্থিত ছিলেন, ক্যাশিয়ার মুকুলসহ অত্র সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথি বলেন, দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচিত কমিটি করতে হবে। এ লক্ষে একটি নির্বাচনী কমিটি তিনি গঠন করেন। এই কমিটি ৪৫ দিনের মধ্যে নির্বাচন করে কমিটি গঠন করবেন বলে জানান তিনি। সেইসাথে কোল্ড ষ্টোরেজে ৫০ কেজি ওজনের বস্তার বিপরীতে ৮০ কেজি বস্তায় আলু রাখার বিষয়টি তিনি দেখবেন বলে জানান। শ্রম অধিদপ্তর শ্রমিকদের সকল স্বার্থ রক্ষা করে থাকে বলে উল্লেখ করেন তিনি।


