IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।ল ইসলাম উপজেলার পলাশবাড়ী গ্রামের ফাদিল ইসলামের পুত্র।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কানপাড়া এলাকার আমতলা নামক স্থানে শ্যালো মেশিনের ইঞ্জিন চালিত নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক নসিমন গাড়িটি আটক করলেও নসিমন চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ সময় উত্তেজিত জনতা কানপাড়া-মোহনগঞ্জ রাস্তা অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কানপাড়া এলাকার আমতলা নামক স্থানে শ্যালো মেশিনের ইঞ্জিন চালিত নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল পেশায় নির্মাণ শ্রমিক। কাজ শেষে সন্ধার দিকে দাওকান্দি এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। আমতলা মোড়ের কাছে রাস্তা পার হওয়ার সময় মোহগঞ্জ অভিমুখে রওনা হওয়া নসিমন গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হয় নজরুল। তবে ঘাতক নসিমন গাড়িটি আটক করা হলেও পালিয়ে গেছে নসিমন চালক।

জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শমসের আলী জানান, ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। ঘাতক নসিমন গাড়িটি জব্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, নিহতের পরিবারের লোকজন থানায় মামলা দায়ের করলে নিহতের লাশ পুলিশের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে। এছাড়া প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31