IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রাজশাহীতে হচ্ছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় শেখ রাসেল শিশুপার্ক

রাজশাহীতে হচ্ছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় শেখ রাসেল শিশুপার্ক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে বিনোদনের জন্য রাজশাহীবাসী পাচ্ছেন আরেকটি শিশুপার্ক। মহানগরীর ১৯নং ওয়ার্ড ছোটবনগ্রামে অবস্থিত সিটি পার্ককে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়ভাবে তৈরি করা হবে। পার্কের নাম দেওয়া হয়েছে শেখ রাসেল শিশুপার্ক। শিশু পার্কটির উন্নয়নে ব্যয় ধরা হয়েছে চার কোটি ৪২ লাখ ৪৭ হাজার টাকা।

শনিবার সকাল ১১টায় শেখ রাসেল শিশুপার্কের কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। উদ্বোধীন অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন ও প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম।

কাউন্সিলর তৌহিদুল হক সুমন তাঁর বক্তব্যে বলেন, আমার ওয়ার্ডে শেখ রাসেল শিশুপার্কের উন্নয়নে চার কোটি ৪২ লাখ ৪৭ হাজার টাকা বরাদ্দ প্রদান করায় সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পার্কের উন্নয়ন কাজ শেষ হলে এটি হবে শিশুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অন্যতম বিনোদনকেন্দ্র।

রাজশাহী সিটি কর্পোরেশনের স্থপতি জহুরুল আনোয়ার অনন্ত বলেন, বর্তমানে পার্কটিতে তেমন কিছুই নেই। মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন স্যারের সার্বিক দিক-নির্দেশনা ও পরামর্শে শিশুপার্কটিকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়ভাবে সাজাতে ডিজাইন তৈরি করা হয়েছে। সিটি কর্পোরেশনের ডিজাইন অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করবে। শেখ রাসেল শিশুপার্কে থাকবে উন্নতমানের নিরাপত্তা ব্যবস্থাসহ আধুনিক প্রবেশ গেট, ওয়াটার বডি, দৃষ্টিনন্দন ব্রিজ, মুক্তমঞ্চ, সবুজায়ন, কৃত্রিম টিলা, শিশুদের জন্য বিভিন্ন রাইড, চলাচলের জন্য রাস্তা, পাবলিক টয়লেট সহ আধুনিক সুযোগ-সুবিধা।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য বাদশা শেখ, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, রাজশাহী মহানগর যুবলীগের সহ-সভাপতি মুখলেসুর রহমান মিলন, ১৯নং ওয়ার্ড উত্তর আওয়ামী লীগের সভাপতি হাসেন মন্ডল, ১৮নং ওয়ার্ড দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি নূরুজ্জামান, রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী শাবাব আহমেদ, আজমুল হুদা লিটন, ঠিকাদার নূরুল হুদাসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31