IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> রাজশাহী >> পুঠিয়ায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় জোরপূর্বক আপোষের চেষ্টা

পুঠিয়ায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় জোরপূর্বক আপোষের চেষ্টা

ধর্ষণ, গণধর্ষণ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় চাচাতো দেবরের বিরুদ্ধে দুই সন্তানের জননী ভাবি (২৬) কে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পারিবারিক চাপের কারণে ঘটনাটি ধর্ষণের চেষ্টা উল্লেখ করে ভূক্তভোগির স্বামী থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে বিষয়টি স্থানীয় একটি প্রভাবশালী মহল এক লাখ টাকার বিনিময়ে অতিগোপনে মিমাংসা করতে চাপ দিচ্ছে বলে ওই পরিবার অভিযোগ তুলেছেন।

ঘটনাটি ঘটেছে গত ১৪ মার্চ রাতে উপজেলার পুঠিয়া সদর ইউনিয়নের বারইপাড়া খাঁপাড়া গ্রামে।

থানার মামলা সূত্রে জানা গেছে, ১৪ মার্চ রাতে ওই গৃহবধূর বাড়ির পাশে ইসলামী জালসা চলছিল। আর ভূক্তভোগি বাদে ওই পরিবারের সকল সদস্য জালসা শুনতে মাঠে যায়। সে সুযোগে পাশের বাড়ির চাচাতো দেবর ও সোলেমান আলীর ছেলে রাকিবুল ইসলাম রাকিব রাত ১০ টার দিকে ভাইয়ের খোঁজে তার বাড়ি আসে। আর ফাঁকা বাড়ি থাকার সুযোগে ভাবীকে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে সে। ওই সময় গৃহবধূর চিৎকারের তার স্বামী ছুটে আসলে সে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রাম্য মিমাংসায় ব্যর্থ হয়ে ঘটনার দু’দিন পর গত ১৬ মার্চ রাকিবুলকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়।

ভূক্তভোগির স্বামী বলেন, বৃহস্পতিবার রাতে পুঠিয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টু সহ এলাকার প্রধানগণ বসে একটি মিমাংসা করতে চাপ দিচ্ছিলেন। আমরা যেহেতু থানায় মামলা দিয়েছি তাই বিষয়টি আইনী ভাবে মোকাবেলা করবো।

এদিকে আসামী রাকিবুল ইসলামের পিতা সোলেমান আলী বলেন, বিষয়টি মিমাংসা করতে চেয়ারম্যানকে দ্বায়িত্ব দেয়া হয়েছিল। তিনি দু’দিন আগে কিছু লোকজন নিয়ে প্রায় এক লাখ টাকার বিনিময়ে একটা আপোষ করে দিয়েছেন।

তবে পুঠিয়া ইউপি চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টু মিমাংসার বিষয়টি অস্বীকার করে বলেন, আসামী ও ভূক্তভোগি একই বাড়ির লোকজন। কি ঘটনা ঘটেছে তা জানতে গত বৃহস্পতিবার রাতে আমি তাদের বাড়ি গিয়ে ছিলাম। আর বিষয়টি আপোষ করতে আমি কাউকে চাপ বা হুমকি দেইনি।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৬ মার্চ ভূক্তভোগির স্বামী বাদী হয়ে রাকিবুলের নামে মামলাটি দায়ের করেন। ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। আর যেহেতু থানায় মামলা হয়েছে তাই মিমাংসার কোনো সুযোগ নাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31