IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> ‘দেশের কল্যাণে জনতা-পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে’

‘দেশের কল্যাণে জনতা-পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী রেঞ্জের মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) বাতেন বিপিএম, পিপিএম বলেছেন, পুলিশ সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জনতা-পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দেশের কল্যাণে কাজ করছে। তিনি রোববার বিকেলে রাজশাহীর বাগমারার পানিয়া-নরদাশ ডিগ্রি কলেজ মাঠে রাজশাহী জেলা পুলিশের ১০ দিনের মোবালাইজেশন কন্টিনজেন্ট ক্যাম্প প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, পেশা আলাদা হলেও পুলিশেওরা মানুষ। তাই মানুষের ভালো-মন্দ পুলিশ বোঝে। আইন শৃংখলা রক্ষার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা দেওয়াও পুলিশের দায়িত্ব বলে উল্লেখ করেন।

জেলা পুলিশের আয়োজনে বিকেলে কলেজমাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম বার)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পানিয়া-নরদাশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মণ্ডল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু, আউচপাড়া ইউপি চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ, শুভডাঙ্গার চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, নরদাশের মতিউর রহমান, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান প্রমুখ।

পুলিশ লাইনসের বাইরে লোকালয়ে এই ধরণের আয়োজনের কারণ উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন বলেছেন, পুলিশ বিষয়ে ভীতি দূর করতে ও জনগণের কাছে নিয়ে আসতেই এই উদ্যোগ। রাজশাহী জেলায় এটি প্রথম আয়োজন বলে উল্লেখ করেছেন। কুচকাওয়াজ সর্ম্পকে বলেন, পুলিশ সদস্যরা দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণে তাঁদের কত লিটার ঘাম ঝরেছে তার হিসাব নেই। প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজে অংশ নেওয়া পুলিশ সদস্যদের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানী প্রদান করেন।

বিকেলে ডিআইজি অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিনি পুলিশ সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, গত ১২ মার্চ থেকে উপজেলার পানিয়া-নরদাশ ডিগ্রি কলেজে এই কুচকাওয়াজ শুরু হয়। জেলার মোট নারীসহ ১৪০ জন পুলিশ সদস্য কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31