ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগম বিরোধী শ্লোগান দেয়ার বামপন্থী কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১০জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, সি.পি.বি রাজশাহী জেলার সভাপতি কমরেড এনামুল হক, সাধারণ সম্পাদক কমরেড রাগিব হাসান মুন্না, বাসদ রাজশাহী জেলার আহŸায়ক আলফাজ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের আহŸায়ক শাহরিয়ার, রাজশাহী মহানগর ছাত্র ফেডারেশনের সম্পাদক জিন্নাত আরা সুমু। তবে আটককৃতদের মেষ খবর পাওয়া পর্যন্ত থানায় রাখা ছিল।
বোয়ালিয়া থানা পুলিশ জানায়, বুধবার বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টের প্রেসক্লাব সামনে বাংলাদেশ ওয়ার্কর্সপার্টির পথসভাকে নিরাপত্তা দিচ্ছিলেন তারা। এসময় জিরোপয়েন্টে দাঁড়িয়ে মোদি বিরোধী শ্লোগান দিয়ে মানববন্ধন করতে চায় বামগণতান্ত্রিক জোটের কিছু নেতাকর্মী। এতে মানববন্ধনের অনুমতি না থাকায় তাদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে বাম গণতান্ত্রীক জোটের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে মোদি বিরোধী শ্লোগান দেয়। এতে পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে তর্কে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তি হলে পুলিশ ১০জন নেতাকর্মীকে আটক করা হয়। বাকিদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থল থেকে সকলকে সরিয়ে দেয়। এছাড়াও জিরোপয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, বাম গণতান্ত্রিক জোট মানববন্ধনের জন্য কোনো অনুমতি নেয়নি। তারপরও জিরোপয়েন্টে তারা মানববন্ধনের প্রস্তুতি নেয়। পুলিশ বাধা দিলে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা পুলিশের সাথে ধস্তাধস্তি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০জনকে আটক করে বোয়ালিয়া থানায় নেয়। তবে এঘটনায় এখনো মামলা হয়নি। এছাড়াও তাদের ছেড়ে দেয়ার বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
উল্লেখ্য, বাম গণতান্ত্রিক জোট রাজশাহীর উদ্যোগে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নরেন্দ্র মোদির ঢাকা সফর বাতিল, সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর হামলা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এ মানববন্ধন করতে জিরোপয়েন্টে উপস্থিত হন নেতাকর্মী সমর্থকরা।


