IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল ) অনুষ্ঠিতখননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘার চরাঞ্চলে ফের একজনকে গুলি করে হত্যা, নিখোঁজ ১

বাঘার চরাঞ্চলে ফের একজনকে গুলি করে হত্যা, নিখোঁজ ১

গুলি করে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘার পদ্মার চরাঞ্চলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধের ২৮ দিন পর ইব্রাহিম নামে এক ব্যাক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। একই সাথে তুলে নিয়ে গুম করা হয়েছে মোশারফ নামে অপর এক ব্যাক্তিকে। বুধবার রাতে চরাঞ্চলের চৌমাদিয়া বাজারে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ইব্রাহিমের পিতার নাম হাবি দেওয়ান বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার রাত ৯ টার সময় চৌমাদিয়া বাজারে এক চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিল নিহত ইব্রাহিম এবং নিখোঁজ মোশারফ হোসেন। এ সময় ঐ এলাকার জিয়া এবং আব্দুর রশিদের নেতৃত্বে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল সেখানে এসে প্রথমে ইব্রাহিমকে গুলি করে হত্যা অতঃপর তার পায়ে নির্মম ভাবে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। একই সাথে ঐ গ্রামের মোশারফ নামে অপর এক ব্যাক্তিকে তুলে নিয়ে যায়। মোশারপের পিতার নাম শুকচাঁন আলী।

প্রসঙ্গত বাঘা থানার চৌমাদিয়া চরাঞ্চলে দিদার ব্যাপারীর গম ক্ষেতের পার্শ্বে মজনু দর্জির কলার বাগান রয়েছে। উক্ত বাগানে গত ২৬ ফেব্রæয়ারী সকালে দিদার ব্যাপারী তার লোকজন নিয়ে জমির আগাছা দমনের লক্ষে আগুন দেয়। এতে পার্শ্ববর্তী মজনু ব্যাপারীর কলার বাগানে আগুন ছড়িয়ে পড়ে। ফলে কলার বাগানে ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার এক পর্যায় সন্ধ্যা ৭ টার সময় চৌমাদিয়া বাজারে দিদার ব্যাপারীকে চড়-থাপ্পড় মারে মজনুদর্জি।

এর জের ধরে ২৮ ফেব্রæয়ারী সকাল ১০ ঘটিকার সময় কলার বাগান মালিক মজনুদর্জি বাগান পরিচর্চা করতে গেলে গম ক্ষেত্রের মালিক দিদার ব্যাপারী তার লোকজন নিয়ে অতর্কিত মাজনুদর্জির উপরে হামলা চালায়। এ খবর পেয়ে মজনুর লোকজন ঘটনাস্থালে এগিয়ে এলে তাদের সকলের উপরে পরিকল্পিত ভাবে হামলা এবং গুলি বর্ষণ করে। এতে লিটন (২৯), আব্দুর রাজ্জাক (৩৩), মরিয়ম বেগম (৪৫) ও দুলাল ব্যাপরী গুলিবিদ্ধ হয়। একই সাথে হাসুয়ার কোপ খেয়ে আহত হন ইদ্রিশ আলী (৩০), ইয়াদ আলীদর্জি (৪২) এবং ইব্রাহিম (২৮)।

এ ঘটনায় ঐদিন সন্ধ্যায় বাঘা থানায় ১৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন আহত ইয়ার হোসেনের বড় ভাই আব্দুর রহমান মেম্বর। এ মামলায় পুলিশ আব্দুর রশিদ নামে একজন আসামীর বাড়ী থেকে ১২ বোতল ফেন্সিডিল জব্দ এবং বিজিবি পরিহিত এক সেট পোশাক উদ্ধারসহ ৩ জনকে আটক করেছেন।

আটককৃতরা হলো, চরাঞ্চলের চৌমাদিয়া গ্রামের হাকিম ব্যাপারীর ছেলে আলাউদ্দিন (২৩), আব্দুল জলিল ব্যাপারির ছেলে আসাদ ব্যাপারী (৪০) ও রশিদ আলীর স্ত্রী রুবি আক্তার (২৭)।

সর্বশেষ ঘটনার ২৮ দিন পর দিদার ব্যাপারী পক্ষের লোকজন ফের মজনুদর্জি পক্ষের দু’জনের উপর হামলা চালায়। এতে ইব্রাহিম (৩৫) নামে একজন ঘটনা স্তলে প্রান হারায় অপরজন মোশারফ হোসেনকে তারা তুলে নিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কতিপয় লোকজনসহ চকরাজাপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রহমান জানান, দিদার ব্যাপী পক্ষের লোকজন মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তাদেরকে সহায়তা দিয়ে থাকে স্থানীয় বর্ডার গার্ড বিজিবি’র লোকজন।

এ বিষয়ে বৃহস্পতিবার সকালে এ রিপোর্ট লেখার সময় বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের কাছে ঘটনা জানতে চাইলে তিনি বলেন, পুর্বের ঘটনায় চারজনকে গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। দ্বিতীয় ঘটনা বুধবার রাতে একজনকে খুন অপরজনকে গুমের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এ মামলাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31