IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> মসজিদ ও মাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মেয়র লিটনের মতবিনিময়

মসজিদ ও মাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মেয়র লিটনের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর আলুপট্টি হতে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন এবং সড়কের নকশায় বিদ্যমান দুইটি মসজিদ ও একটি মাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রোববার দুপুর পৌনে ১টায় প্রথমে ২৩নং ওয়ার্ডের আহাম্মদ বড় জামে মসজিদের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে প্রস্তাবিত স্থানে নতুন মসজিদ নির্মাণের বিষয়ে আলোচনা করেন। এরপর ২৪নং ওয়ার্ডের হযরত খাজা শাহ সুফি এছমাইল হোসেন চিসতি (রঃ আঃ) এর মাজার এবং ২৫নং ওয়ার্ডের খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদরাসা পরিদর্শন করেন মেয়র।

এ সময় মাজার ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে আলুপট্টি হতে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন সিটি মেয়র। উন্নয়নের স্বার্থে স্থানীয়রা সাবির্ক সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

পরিদর্শনকালে ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, রাসিকের ভারপ্রাপ্ত সচিব মোঃ আলমগীর কবির, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, আহাম্মদ বড় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামিদ, রিথিন এন্টারপ্রাইজের এর কর্ণধার তৌরিদ-আল-মাসুদ রনি, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দীন জসি, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, মসজিদ ও মাজার কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬৪ কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে আলুপট্টি মোড় হতে তালাইমারি মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার বর্তমান সড়কটির প্রশস্ত করে ৪ লেন সড়কে উন্নীতকরণ কাজ চলমান রয়েছে। প্রকল্পটির আওতায় ড্রেন ও সড়কের দুই পাশে ২.২০ মিটার চওড়া ফুটপাথ নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে সড়কটির দক্ষিণ পাশে দৃষ্টিনন্দন ফুটপাথ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31