IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাবা-মা বেঁচে নেই, জানে না পাভেল

বাবা-মা বেঁচে নেই, জানে না পাভেল

ধূমকেতু প্রতিবেদক : মাইক্রোবাসে ওঠার পর একটি সেলফি তুলে ফেসবুকের ‘মাই ডে’ করেছিল পাভেল ইসলাম (১৭)। লিখেছিল- ‘গোয়িং টু রাজশাহী’। এই রাজশাহী আসতে গিয়েই ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। পাভেল হারিয়েছে তার বাবা মোখলেসুর রহমান (৪০) ও মা পারভীন বেগমকে (৩৫)। সে কথা পাভেল এখনও জানে না। এখনও সে হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছে।

গত শুক্রবার (২৬ মার্চ) দুপুরে রাজশাহীর কাটাখালীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মোট ১৭ জন যাত্রী প্রাণ হারান। শুধু বেঁচে যায় পাভেল। সে এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে আইসিইউতে গিয়ে দেখা যায়, সেখানে আছেন পাভেলের মামি, চাচাতো ভাইসহ চারজন। মাঝে মাঝে স্বজনরা পাভেলের কাছে গিয়ে নাম ধরে ডাকছেন। পাভেল হালকা হাত ও পা নড়ানোর চেষ্টা করছে। কিন্তু চোখ খুলছে না।

চিকিৎসক জানিয়েছেন, পাভেলের জ্ঞান এখনও ফেরেনি। হাসপাতালে পাভেলের চাচাতো ভাই সাগর বলেন, ‘পাভেলের জীবনে যে কী ঘটে গেছে তা সে এখনও জানে না। মা নাই, বাবা নাই- এসবও জানে না। ডাক্তার আমাদের তার কাছে বারবার যেতে বলেছেন। পরিচিতদের তার সঙ্গে কথা বলতে বলেছেন। আমরাও যাচ্ছি। পাভেল কথা বলতে পারছে না।’

আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘সোমবার আমি পাভেলের কাছে গিয়েছিলাম। জ্ঞান না ফিরলেও তার শারীরিক অবস্থা ভালো। বেঁচে যাবে। আগামী কয়েক দিনের মধ্যেই তাকে সাধারণ ওয়ার্ডে দেয়া সম্ভব হবে। তবে জ্ঞান ফেরার পর সবকিছু জেনে সে মানসিক ট্রমার মধ্যে পড়তে পারে। তখনও সে একটি ধাক্কা খাবে। ধীরে ধীরে তাকে সব জানাতে হবে।’ পাভেলের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার দারিকাপাড়া গ্রামে। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। দুর্ঘটনায় আরও যারা প্রাণ হারিয়েছেন তাদের সবার বাড়ি পীরগঞ্জ। রাজশাহীতে তারা পিকনিকে আসছিলেন। হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওই মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের ভেতর পুড়ে অঙ্গার হন ১১ জন। আর বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাস থেকে ছিটকে পড়া ছয়জনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় বাসের চালককে একমাত্র আসামি করে মামলা করে পুলিশ। তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31