ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে সচেতনতা ও বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসন মাইকিং এর পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। সকালের দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাহেববাজারসহ বিভিন্নস্তানে প্রচারণা চালিয়েছে। বিকেলে করোনা সচেতনতায় পুনরায় প্রচার প্রচারণা চালানো হয়। মূলত সরকারের ঘোষিত ১৮দফা বাস্তবায়নের জন্য এ রাজশাহী জেলা প্রশাসন তৎপর হয়ে উঠেছে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুায়াল সভা শেষে বিধিনিষেধ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে এসব বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে নেমেছে জেলা প্রসাশন। মাঠে কাজ করছে ভ্রাম্যমান আদালত ও মোবাইল কোর্ট। এবার মাস্ক ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৩১ জেলা করোনার অধিক ঝুঁকিপুর্ণ হিসাবে চিহ্নত করা হয়েছে। ৩১টি জেলার মধ্যে ১৭নম্বরে পড়েছে রাজশাহী।
জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, রাত ৮টার মধ্যে সব ধরনের দোকানপাট বন্ধ রাখতে হবে, বিনোদন কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কমিউনিটি সেন্টারের সকল কার্যক্রম বন্ধ, বিয়ে বা অনুষ্ঠান করা যাবে না, বাসে ৫০ জনের বেশি যাত্রী নেয়া যাবে না, ছোট যানবাহনেও অতিরিক্ত যাত্রী তোলা যাবে না, যাত্রীদের যানবাহনে উঠার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এমনকি রাস্তাঘাট, হাট-বাজারে অতিরিক্ত জনসমাগম করা যাবে না। ইসলামী জালসা, সভা সমাবেশ সম্পুর্নরুপে নিষিদ্ধ করা হয়েছে। আর এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য নগরীর মোড়ে, বাস স্ট্যান্ডে, নগরীর জনবহুল এলাকায় মোতায়েন থাকবে আইনশৃংখলা বাহিনীর সদস্য। থাকবে ভ্রাম্যমান আদালত ও মোবাইল কোর্ট।
তিনি জানান, এসব বিধিনিষেধ যারা মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্তা গ্রহণ করা হবে।


