IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> হেফাজতে ইসলামকে নিষিদ্ধের দাবি সাংবাদিক ইউনিয়নের

হেফাজতে ইসলামকে নিষিদ্ধের দাবি সাংবাদিক ইউনিয়নের

ধূমকেতু প্রতিবেদক : হরতালের নামে দেশব্যাপী তাÐব চালানোর কারণে হেফাজতে ইসলামকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন রাজশাহীর সাংবাদিকরা। পাশাপাশি যারা তাÐব চালিয়েছে, তাদের দ্রæত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

হেফাজতে ইসলামের উগ্র কর্মীদের দ্বারা সাংবাদিক নির্যাতন ও লাঞ্ছনার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। শনিবার বেলা ১১টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে কর্মসূচির আয়োজন করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

বক্তারা বলেন, হেফাজত শব্দের অর্থ রক্ষা করা। কিন্তু হেফাজতে ইসলাম ধ্বংসলীলায় মেতে উঠেছে। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নামে ধ্বংসলীলা চলতে দেয়া যায় না। তারা বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখে। সংবিধানেও চার মূলনীতি আছে। এর একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। কিন্তু হেফাজতে ইসলাম সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে।

বক্তারা আরও বলেন, হেফজতের উগ্র কর্মীরা সরাদেশে সরকারি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। গণমাধ্যমকর্মীদের নির্যাতন করেছে। লাঞ্ছিত করেছে। গণমাধ্যমের গাড়িতে অগ্নিসংযোগ করেছে। দেশের সাবাধীনতা এবং সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে। তাই অবিলম্বে ধর্মভিত্তিক এই সংগঠনটিকে নিষিদ্ধ করতে হবে। আর ধ্বংসযজ্ঞের যারা জড়িত, তাদের বিচােেরর আওতায় আনতে হবে।

আরইউজে সভাপতি রফিকুল ইসলাম কর্মসূচিতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক তানজিমুল হক মানববন্ধন পরিচালনা করেন।

বক্তব্য দেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, বর্তমান সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, বর্তমান নির্বাহী সদস্য জাবীদ অপু, আরইউজের সাবেক সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ এবং রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।

এসময় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য শরিফুল ইসলাম তোতাসহ আইরউজের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31