IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে ছিনতাইকারী আসামীর আত্মহত্যার চেষ্টা

রাজশাহীতে ছিনতাইকারী আসামীর আত্মহত্যার চেষ্টা

আত্মহত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে এক আসামি টয়লেটে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই আসামির নাম রবিন (২৩)। রবিন একজন ছিনতাইকারী। সে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সাধুর মোড় এলাকার মৃত মোস্তফার ছেলে। তাকে হাসপাতালের ১৭ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার ডিবি উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, এপ্রিল মাসে ৩ তারিখ নগরীর লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মোত্তাকিনের স্ত্রী ডিবি অফিসে অভিযোগ করে যে, বাড়ি থেকে রিক্সাযোগে বাজারে যাওয়ার পথে মহিষবাথান ঈদগাহের কাছে পৌঁছালে ৩/৪ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে কাছে থাকা মাড়ে ৫ হাজার টাকা ও তার ছেলের একটি স্মার্টফোন কেড়ে নেয়। অভিযোগ পাওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির একটি দল অভিযান চালিয়ে রবিনকে আটক করে। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত চাকুও উদ্ধার করা হয়। মঙ্গলবার আসামীকে আদালতে প্রেরণ করার জন্য হাজতখানায় রাখা হলে দুপুর সাড়ে ১২টার দিকে ছিনতাইকারী রবিন টয়লেটে যাবে বলে জানালে প্রহরি তাকে সেখানে নিয়ে যায়। এর ৩ মিনিট পর বের হলে আবার তাকে হাজতখানায় রাখা হয়।

কিছুক্ষণ পর সে অসুস্থবোধ করলে পুলিশকে জানায়, যে সে হারপিক খেয়েছে। এরপর তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন ভালো রয়েছে। তার নামে নগরীর বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। বর্তমানে পুলিশি পাহারায় সে চিকিৎসাধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31