IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রাজশাহীতে লকডাউনে অসন্তোষ, সচেতনতায় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন

রাজশাহীতে লকডাউনে অসন্তোষ, সচেতনতায় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন

ধূমকেতু প্রতিবেদক : করোনা মোকাবেলায় সরকারীভাবে জারিকৃত লকডাউন মানতে রাজশাহীর জনসাধারণের মাঝে অনীহা দেখা গেছে। ফলে জনসচেতনতা তৈরিতে মাঠে নেমেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আতাউর রহমান স্মৃতি পরিষদ এবং রাজশাহী প্রেসক্লাব।

বুধবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত রাজশাহী নগরীতে মাস্ক বিতরণ করা হয়। এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই, বুধপাড়া, বিনোদপুর বাজার ও কাজলা মোড় এলাকায় প্রায় ৫ শতাধিক নারী-শিশু, বৃদ্ধ ও যুবকের মাঝে মাস্ক বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় জনসচেতনতা তৈরির লক্ষ্যে বক্তব্য রাখেন, রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সজন, আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ সভাপতি সালাউদ্দীন মিন্টু, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সদস্য আরিফুল ইসলাম, ত্রিশুল কুমার, তৌহিদুল ইসলাম।

মাস্ক বিতরণকালে বক্তারা বলেন, মহামারী করোনা মোকাবেলায় জনসচেতনতার বিকল্প নেই। নিজে সুস্থ থাকার পাশাপাশি আশপাশের মানুষদের সুস্থ রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। অপ্রয়োজনে বাইরে বের না হওয়ায় শ্রেয়। করোনা প্রতিরোধে সর্বদা মাস্ক ব্যবহার ও বেশি বেশি হাত ধোয়াসহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রতিও জোরালোভাবে গুরুত্বারোপ করেন তারা।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে এবং করোনায় সম্মুখ সারির যোদ্ধাদের উৎসাহিত করতে করতালী কর্মসূচি পালন করে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ এবং রাজশাহী প্রেসক্লাব। তারই ধারাবাহিকতায় আবারো কর্মসূচি ঘোষণা করে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছেন সংগঠনের নেতারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31