ধূমকেতু প্রতিবেদক : পাঁচ দফা দাবীতে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে নগরীর সাহেব বাজার নিজস্ব কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে লিখিত বাক্য পাঠ করেন, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।
দাবীগুলো হলো :
১. আগামী ঈদুল ফিতরের আগে লকডাউন না দিয়ে এর বিকল্প চিন্তা করা। প্রয়োজনে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন, জন প্রতিনিধি ও বিভিন্ন মার্কেট বাজার প্রতিনিধির সমন্বয়ে কমিটি করে প্রত্যেক বাজার ও মার্কেট গুলোতে স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে মনিটরিং করা।
২. ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ বিতরণ করা। যা হতে হবে সর্বনিম্ন ৫ লাখ এবং সর্বোচ্চ ২০ লাখ টাকা।
৩. ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দকে অবিলম্বে কোভিড ১৯ টিকার আওতায় আনা ক্ষুদ্র ব্যবসায়ীদের।
৪. বিগত এক বছরের ব্যাংক ঋণের সুদ মওকুফ করা।
৫. ক্ষুদ্র ব্যবসায়ীদের চলতি অর্থ বছরের অর্থাৎ ২০২০-২১ এর ভ্যাট ও আয়কর মওকুফ করা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সহ-সভাপতি আলী আশরাফ খোকন, যুগ্ম সম্পাদক শামসুজ্জামান মিঠু ও সমাজ কল্যান সম্পাদক আজম আলী প্রমুখ।


