IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> টপ নিউজ >> চারঘাটে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চারঘাটে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে অবৈধ মাটিবাহি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংর্ঘষের ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন।

নিহত ব্যাক্তি হলেন, উপজেলার চক শিমুলিয়া গ্রামের ফরেত উল্লার ছেলে মন্টু আলী (৩৫) এবং আহত হয়েছেন কালুহাটি পশ্চিমপাড়া গ্রামের সাত্তার আলীর ছেলে আলমগীর হোসেন (২৮)। বৃহস্প্রতিবার বিকেল সাড়ে চারটার দিকে নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছী-আড়ানী রোডের জোতকার্ত্তীক নিখিল মাস্টারের বাড়ীর নিকট এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার চক শিমুলিয়া গ্রামের ফরেত উল্লার ছেলে মন্টু আলী ও কালুহাটি পশ্চিমপাড়া গ্রামের সাত্তার আলীর ছেলে আলমগীর হোসেন দুইজন এপাচি মোটরসাইকেল যোগে নন্দনগাছী থেকে আাড়ানীর দিকে যাচ্ছিলেন। এসময় জোতকাত্তীক নিখিল মাষ্টারের বাড়ীর নিকট পৌছলে পার্শ্বরাস্তা থেকে মেইন রাস্তায় উঠার সময় মাটিবাহি টলির সঙ্গে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী মন্টু। আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়া অপর আরোহী আলমগীর হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপটাতালে ভর্তি করে। বর্তমানে আহত আলমগীর হোসেনের অবস্থাও আশঙ্কা জনক বলে জানাগেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানাতেই ছিল।

এ দিকে নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একাধিক ব্যাক্তি জানান, দুর্ঘটনা কবলিত এলাকায় গত কয়েক বছর ধরেই চলছে অবৈধ ভাবে পুকুর খনন। আর এসব পুকুর খনন থেকে মাটি বিক্রি হচ্ছে বিভিন্ন ইটভাটায়। ফলে এসব মাটিবাহি ট্রলির সঙ্গে মাঝে মাঝেই ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এতে নিমপাড়া এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে মাটিবাহি টলির অত্যাচারে। এসব অবৈধ পুকুর খনন ও মাটিবাহি টলি বন্ধে কার্য্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে চারঘাট-বাঘা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরে আলম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত আহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31