IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে বেড়েছে বয়লার মুরগির দাম, অপরিবর্তিত মাংস

রাজশাহীতে বেড়েছে বয়লার মুরগির দাম, অপরিবর্তিত মাংস

ধূমকেতু প্রতিবেদক : নগরীতে বেড়েছে বয়লার মুরগির দাম, অপরিবর্তিত রয়েছে গরুর মাংস ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। শুক্রবার মাত্র একদিনের ব্যবধানে কেজিতে ১৫ টাকা বেড়েছে পোল্ট্রি মুরগির দাম। নগরীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, আমদানি থাকলেও লকডাউনে ক্রেতা সমাগম কম। তাই চাহিদাও কম। এজন্যই দ্রব্যের দাম বাড়েনি। বাজার স্থিতিশীল রয়েছে। অন্যদিকে, দ্রব্যমূল্যের দাম নিয়ে খুব একটা অসন্তোষ প্রকাশ করেননি ক্রেতারাও। তবে রমজানেও যেন বাজার স্থিতিশীল থাকে সে বিষয়ে সংশ্লিষ্টদের নজরদারি প্রত্যাশা করেছেন তারা।

বাজারে প্রতি কেজি পোল্ট্রি মুরগির দাম ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। এছাড়া দেশি মুরগি ৪৩০ টাকা, সোনালী ২৪০ টাকা, সাদা লেয়ার ১৬০ টাকা, লাল লেয়ার ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, গরুর মাংস ৫৪০ থেকে ৫৫০ টাকা ও খাশির মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতা আব্দুল আলীম।

তিনি বলেন, মাংসের দাম দীর্ঘ সময় ধরে একই রয়েছে। খুব একটা বাড়েনি। আগামী রমজানে চাহিদা বৃদ্ধি পেলে দাম বাড়তে পারে। কারন ভারতীয় গরু আসা বন্ধ রয়েছে। সেক্ষেত্রে রমজানে একটু বাড়তে পারে। তবে সেটাও খুব বেশি হবে না।

এদিকে, মাছের বাজারেও নেই উত্তাপ। বিক্রেতা নজরুল ইসলাম বলেন, লকডানের কারনে মানুষ বাজারে আসছেন না। শহরে ছাত্র-ছাত্রীও নেই। বাজারে যদি লোক না আসে তাহলে বিক্রি হবে কিভাবে? সকাল থেকে মাছ নিয়ে বসে আছি। খুব একটা বিক্রি নেই।

মাছ বিক্রেতারা জানান, রকমভেদে প্রতি কেজি রুই ১৪০ থেকে ১৮০ টাকা, মৃগেল ১৩০ থেকে ১৪০ টাকা, কাতল ১৮০ থেকে ২০০ টাকা, চিংড়ি ৫০০ টাকা, পাবদা ৩০০ টাকা, ট্যাংরা ৫০০ টাকা, ইলিশ ১০০০ থেকে ১১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে, পেঁয়াজের দাম কয়েক টাকা বাড়লে কাঁচাবাজারে পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। বাজারে প্রতিকেজি পেঁয়াজ ৩০ থেকে ৩৪ টাকা, করলা ২৫ থেকে ৩০ টাকা, পটল ৩০ থেকে ৪০ টাকা, লাউ প্রতি পিস ২০ টাকা, প্রতি কেজি গাজর ১৫ থেকে ২০ টাকা, কাঁচামরিচ ২০ থেকে ৩০ টাকা, আলু ১৫ টাকা, মিষ্টি কুমড়া ১৫ টাকা, আদা ৬০ টাকা ও রসুন ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তেলের মধ্যে সয়াবিনের দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজি খোলা সয়াবিন ১২০ টাকা লিটার ও বোতলজাত ১৩০ থেকে ১৪০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে অন্যান্য মসলাজাত পণ্যের দাম।

চালের বাজারে দাম অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। প্রতি কেজি আটাশ ৫৬ থেকে ৫৮ টাকা, মিনিকেট ৬০ থেকে ৬২ টাকা, জিরাশাল ৬০ থেকে ৬২ টাকা, বাসমতি ৬৮ টাকা, পায়জাম ৬৫ টাকা, নাজিরশাল ৬৫ টাকা, কাটারিভোগ সেদ্ধ ৭৫ টাকা, কাজল লতা ৬৫ টাকা, কালজিরা ৮০ থেকে ৯০ টাকা, চিনিগুড়া ৯৫ থেকে ১০০ টাকা, রাঁধুনি ৭০ টাকা, কাটারি আতপ ও পায়জাম আতপ ৬৫ টাকা, বালাম ৬৫ টাকা ও রনজিত ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

নগরীর সাহেববাজারের এ.পি. চাউল ভান্ডারে’র স্বত্বাধিকারী অশোক প্রসাদ বলেন, কোন ধরনের চালের দাম বাড়েনি। গত দু’মাস থেকে প্রায়ই একই দামে চাল বিক্রি হচ্ছে। রমজানেও বাড়ার সম্ভাবনা নেই। কারন রমজানে চালের চাহিদা আরও কমে যায়। ফলে চাহিদা কমলে দাম বাড়ার কথা না।

বাজার স্থিতিশীল থাকায় খুব একটা অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়নি ক্রেতাদের। তবে তাদের চাওয়া, রমজানে যেন বাজার অস্থির না হয়, সেদিকে যথাযথ কর্তৃপক্ষের নজরদারি প্রত্যাশা করেছেন তারা।

সাহেববাজারে কথা হয় ক্রেতা শিরিন সুলতানার সাথে। তিনি বলেন, দাম খুব একটা বাড়েনি। তবে একেবারেই যে কম সেটাও বলা চলেনা। এখন কম থাকলেও দেখা যায়, রমজানের মধ্যে দাম বেড়ে যায়। সেজন্য প্রশাসনের কাছে আমাদের চাওয়া, রমজানে বাজার স্থিতিশীল রাখতে তারা যেন নিয়মিত মনিটরিং অব্যাহত রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31