IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> নিয়োগ বাতিলসহ ৯ সিদ্ধান্ত বাস্তবায়নে উপাচার্যকে শিক্ষকদের চিঠি

নিয়োগ বাতিলসহ ৯ সিদ্ধান্ত বাস্তবায়নে উপাচার্যকে শিক্ষকদের চিঠি

ধূমকেতু প্রতিবেদক, রাবি : ইউজিসির তদন্তে প্রমাণিত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের ২৫ টি অনিয়মের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রণালয়ের দেওয়া ১২ টি নির্দেশনায় উদ্বীগ্ন বিশ্ববিদ্যালয়টির প্রগতিশীল শিক্ষক সমাজের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় নির্দেশনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সকল ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখাসহ, নির্দেশনা উপেক্ষা করে দেওয়া নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা।

এনিয়ে মোট ৯ দফা সিদ্ধান্ত বাস্তবায়নে প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহানকে একটি চিঠি দেওয়া হয়েছে।

রোববার সকাল ১০ টায় উপাচার্যকে এই চিঠি দেওয়া হয় বলে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক ড. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।

উপাচার্যকে দেওয়া চিঠিতে জানানো দাবিগুলোর মধ্যে আছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী নিয়োগ নীতিমালা প্রস্তুত, মন্ত্রণালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সবধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখা। নিয়োগ বন্ধ সংক্রান্ত নির্দেশনা উপেক্ষা করে গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত ৫০৩তম সিন্ডিকেট সভায় হওয়া নিয়োগ বাতিল, ফলিত গণিত বিভাগে নিয়মবহিভর্ত ভাবে একজন শিক্ষককে দেওয়া অ্যাডহক নিয়োগ বাতিল করা।

একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে রেজিস্ট্রারকে অপসারণ না করে তার পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত বাতিল করে নির্দেশনার আলোকে পূর্ববর্তী রেজিস্ট্রারকে অপসারণের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত কমিটির তদন্ত কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা করার দাবি জানানো হয়।

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজকে উপেক্ষা করা হয়েছে দাবি করে কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন শিক্ষকরা।

এর আগে গত ২৪ মার্চ প্রগতিশীল শিক্ষক সমাজের সভায় সিদ্ধান্তগুলো গৃহীত হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে দুর্নীতিবিরোধী শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে ইউজিসির তদন্তে উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারীর ২৫ টি অনিয়ম প্রমাণিত হয়। এর প্রেক্ষিতে গত ১০ ও ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় রাবির অন্যায় ও অপকর্মের সাথে জড়িত কতিপয় শিক্ষক ও কর্মকর্তাকে তলব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ বন্ধসহ ১২টি নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে সেসব নির্দেশনা উপেক্ষা করে নিয়োগ স্থায়ী করা ও নতুন নিয়োগ দেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31