IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> ‘কাঁকনহাট পৌরসভাকে দেশের আইকন হিসেবে গড়ে তুলতে চাই’

‘কাঁকনহাট পৌরসভাকে দেশের আইকন হিসেবে গড়ে তুলতে চাই’

ধূমকেতু প্রতিবেদক : গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা, চাকুরীজীবী, ব্যবসায়ী ও সুশিল সমাজের সাথে বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাঁকনহাট পৌর অডিটরিয়ামে আয়োজিত সভায় কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ অতিথিদের সাথে অত্র ওয়ার্ডের উন্নয়ন, সমস্যা ও করণীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এসময়ে তিনি বলেন, পৌরসভাকে আরো আধুনিক করে এবং সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করে দেশের মধ্যে আইকন হিসেবে গড়ে তুলতে চাই। এই পৌরসভায় সরকারী চিকিৎসা সেবা থেকে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূর্ণাঙ্গ থানার ব্যবস্থা করার জন্য কাজ করা হচ্ছে। পৌরবাসীর সামান্য অবহেলার কারনে হাসপাতাল তৈরী করা সম্ভব হয়নি। তবে আগামীতে আর এই ভূল বা অবহেলা করা যাবেনা।

তিনি আরো বলেন, পৌরসভার প্রায় প্রতিটি সেক্টরে উন্নয়ন শুরু হয়েছে। অনেক কাজ সমাপ্ত করা হয়েছে। পাড়া মহল্লার রাস্তা ও ড্রেন এর কাজ প্রায় শেষের দিকে। করোনা না হলে টেন্ডারকৃত প্রায় সমস্ত কাজ শেষ হয়ে যেত বলে জানান মেয়র।

উপস্থিত অত্র ওয়ার্ডের জনগণ বলেন, মেয়র আব্দুল মজিদ পৌরসভার প্রায় সকল প্রকার উন্নয়নমূলক কাজ করছেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এরজন্য তিনি সবার নিকট শ্রদ্ধেয় সম্মাানের পাত্র হয়ে উঠেছেন।

তারা অত্র ওয়ার্ডের অসমাপ্ত কিছু কাজ নিয়ে মেয়রের সাথে মতবিনিময় করেন। সেইসাথে পৌরসভাকে আরো আধুনিকায়ন করতে আসছে পৌরসভা নির্বাচনে মেয়রের সাথে থাকার প্রতিশ্রুতি দেন উপস্থিত জনগণ। মেয়র তাদের কথা শোনেন এবং দ্রুততার সাথে সমাধান করার প্রতিশ্রুতি দেন। সেইসাথে আগামী পৌর নির্বাচনে সরকারী দলীয় প্রার্থীর হয়ে কাজ করার জন্য সবার প্রতি অনুরোধ করেন মেয়র।

এসময়ে কাঁকনহাট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31