ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে রাজশাহীর চারঘাটে ঐতিহাসিক গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শীদ শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা পরিষদ, পৌরসভা, বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখা ও এর বিভিন্ন অংগ সংগঠন, থানাপাড়া সোয়ালোজ, পদ্মা বড়াল থিয়েটারসহ সাংস্কৃতিক, পেশাজীবি, শ্রমজীবি সংগঠনের পক্ষ থেকে ১৭৪ জন শহীদের নাম সম্বলিত স্মৃতিস্তম্ভ এ পুস্পস্তপক অপর্ণ করে ৭১ এ ১৩ই এপ্রিল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন ও দোয়া করা হয়।
এদিকে, থানাপাড়া সোয়ালোজের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করে কোরআন পাঠ ও দোআ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় শীদদের স্বরণ করে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, পৌর মেয়র একরামুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষার, সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা, ওয়ার্ড কাউন্সিলর আজমল হোসেন মতি প্রমুখ।


