IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> রাজশাহীতে মিলছে কম দামে ডিম-দুধ-মুরগি

রাজশাহীতে মিলছে কম দামে ডিম-দুধ-মুরগি

ধূমকেতু প্রতিবেদক : আসন্ন রমজান ও লকডাউন উপলক্ষে নগরীর বাজারসহ উপজেলার বাজারগুলোতে বেড়েছে মুরগী, ডিমসহ বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দাম। বয়লার মুরগি বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০টাকা, সোনালী মুরগী বেড়েছে কেজিতে ৪০টাকা। ফলে ক্রেতারা পড়েন সমস্যায়। আর ক্রেতাদের এ সমস্যা লাঘবে উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে ভোক্তাদের দোরগোড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে দুধ, ডিম ও মুরগি ন্যায্যমূল্যে বিক্রির উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। এর আওতায় করোনাকালে প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে রাজশাহীতেও কমদামে ডিম, দুধ এবং মুরগি বিক্রি হচ্ছে।

বর্তমানে রাজশাহী জেলা সদরে একটি ও নয়টি উপজেলায় নয়টি পিকআপভ্যানে করে এসব সামগ্রী বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল নয়টা থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ভ্রাম্যমাণ পিকআপভ্যানে ৫০০ লিটার দুধ, দুই হাজার পিস ডিম ও ২৫০ কেজি মুরগির মাংস বিক্রি করা হচ্ছে। ক্রেতা স্বার্থ বিবেচনা করে বাজারমূল্য অপেক্ষা অনেক দামে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় গিয়ে দেখা যায়, একটি পিকআপ ভ্যানে করে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে এসব পণ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। বাজার মূল্যের চেয়ে সস্তায় এসব পণ্য পাওয়ার কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ ভিড় করে এসব পণ্য কিনছেন। করোনাকালে এসব খাদ্যপণ্য পরিবারের সদস্যদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। তাই সরকারের এমন উদ্যোগকে আজ স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট আসা শহীদুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, রমজানের আগের দিন বাজারে যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় সব পণ্যেরই দাম চড়া। একে লকডাউন। তার ওপর মাহে রমজান। তাই বাজারে যেন কোনোভাবেই নিত্যপণ্যের লাগাম টেনে ধরা যাচ্ছে না। এতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। এই অবস্থায় সরকার ন্যায্যমূল্যে পুষ্টিকর এসব পণ্য সামগ্রী বিক্রির উদ্যোগ নেওয়ায় অনেক মানুষের উপকার হচ্ছে। এজন্য তিনি সরকার ও প্রাণিসম্পদ বিভাগকে ধন্যবাদ জানান।

এদিকে, রাজশাহী জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. ইসমাইল হোসেন বলেন, জেলা সদরে একটি ও নয়টি উপজেলায় নয়টি ট্রাকে করে ন্যায্যমূল্যে এসব সামগ্রী বিক্রি করা হচ্ছে। গত রোববার এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মোট ৪৫ দিন ধরে তাদের এই কার্যক্রম চলবে।

তিনি আরো জানান, ক্রেতাদের স্বার্থের কথা বিবেচনা করে বাজারমূল্য অপেক্ষা অল্প দামে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ দফতর এই কার্যক্রম পরিচালনা করছে। এর সহযোগী হিসেবে কাজ করছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স অ্যাসোসিয়েশন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31