IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> পাথরের ট্রাকে কোটি টাকার হেরোইন পাচারের চেষ্টা, আটক ১

পাথরের ট্রাকে কোটি টাকার হেরোইন পাচারের চেষ্টা, আটক ১

ধূমকেতুর প্রতিবেদক : পাথর বোঝাই ট্রাকে করে হেরোইন পাচারের চেষ্টার সময় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইন ও চালকসহ ট্রাকটি আটক করেছে। সোমবার রাত ১০ টা ৪০ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়। আটক যুবকের নাম শহিদুল ইসলাম (৩৩)।

মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, আরএমপি ডিবি পুলিশ মাদক ও চোরাচালান নির্মূলের লক্ষে নগরীর বিভিন্ন স্থানে বরাবরের মত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলো। এসময় তাদের কাছে একটি গোপন সংবাদ আসে যে, চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা মেট্রো-ট-২৪-৩৬২২ পাথর বোঝাই টাটা ৮ টনের একটি ট্রাক বিপুল পরিমাণ হেরোইন নিয়ে চট্টগ্রাম জেলার ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার (ডিবি) রাকিবুল ইসলামের নের্তৃত্বে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান ও তার টিম ১২ এপ্রিল রাত ১০.৪০ টায় নগরীর শাহমখদুম থানার সিটি হাট এলাকায় ট্রাকটিকে আটক করে।

আটককৃত ট্রাকটি তল্লাশী করে ড্রাইভিং সিটের বাম পাশে ডেক্স বক্সের ভিতর হতে ৯ টি বিভিন্ন সাইজের পলিথিনের প্যাকেটে মোট ১ কেজি হেরোইন উদ্ধার করে। এসময় ট্রাক চালক শহিদুল ইসলামকে আটক করে।

ট্রাক চালক শহিদুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রনি (৩৫) নামের এক ব্যক্তি অভিনব কায়দায় ট্রাক বোঝাই পাথরসহ ট্রাকের ডেক্স বক্সের ভিতর হেরোইন নিয়ে চট্ট্রগ্রাম জেলার ফটিকছড়িতে পৌঁছিয়ে দেওয়ার জন্য তাকে বুঝিয়ে দেয়। সে আরো জানায়, দীর্ঘদিন যাবত রনির সাথে যোগসাজসে চাঁপাইনবাবগঞ্জ হতে পাথরের ট্রাকে কৌশলে মাদকদ্রব্য বহন করে বিক্রির জন্য চট্টগ্রামে নিয়ে যেত।

গ্রেপ্তারকৃত আসামী, উদ্ধারকৃত হেরোইন ও জব্দকৃত পাথর বোঝাই ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামী রনিকে গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31