IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> ‘করোনা চিকিৎসা উন্নত করতে সর্বাত্তক চেষ্টা অব্যাহত থাকবে’

‘করোনা চিকিৎসা উন্নত করতে সর্বাত্তক চেষ্টা অব্যাহত থাকবে’

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর বলেন, রাজশাহীতে করোনা চিকিৎসা উন্নত করতে সর্বাত্তক চেষ্টা অব্যাহত থাকবে। রোগীদের চিকিৎসা দিয়ে ভালো করতে চিকিৎসকরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এসব চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিশ্রুত চিকিৎসক মারা গিয়েছেন।

তিনি মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে মুজিব শতবর্ষ উপলক্ষে কোভিড-১৯ এ আক্রান্ত জনগণকে চিকিৎসা সেবা প্রদানের জন্য নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেড কর্তৃক রাজশাহী বিভাগে পাঁচটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অক্সিজেন থেরাপি ডিভাইস হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তিনি আরও জানান, সোমবার নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেড রাজশাহী বিভাগে পাঁচটি High Flow Nasal Cannula Oxygen Therapy Device দিয়েছে। যার মধ্যে তিনটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও দুইটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করবো। এছাড়াও আমরা শীঘ্রই আরো কিছু ইকুইপমেন্ট সেখানে দিব।

তিনি আরো বলেন, সরকার করোনা সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন এবং জনগণকে সচেতন থাকতে নানান উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা রাজশাহীতে করোনার চিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এজন্য ঢাকায় কথা বলা হয়েছে।

করোনা প্রতিরোধ মোকাবেলা ও সচেতনতা বৃদ্ধিতে সরকার আন্তরিক কিন্তু এজন্যেও জনগণকে সচেতন হতে হবে। এছাড়াও সরকারের এসকল পদক্ষেপ ও সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। জনগণকেও নিজেদের জায়গা হতে স্বাস্থ্যবিধি মেনে ও সচেতন হয়ে এই করোনা নামক অদৃশ্য শক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই করতে হবে বলে জানান বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির।

পরে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী রামেক হাসপাতালের জন্য তিনটি ও বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপালের জন্য বগুড়া জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মালেক দুইটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অক্সিজেন থেরাপি ডিভাইস (এইচএফএনসি) রাজশাহী বিভাগীর কমিশনার ড. হুমায়ুন কবীর এর নিকট হতে গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) (যুগ্মসচিব) ড. আব্দুল মান্নান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) (যুগ্মসচিব) এ.এন.এম মঈনুল ইসলাম, স্থানীয় সরকার পরিচালক জিয়াউল হকপ্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31