ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : করোনা ভাইরাস কে ভয় নয়, সচেতনতায় করোনা প্রতিরোধ হয়’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্রমহাজট ।
মঙ্গলবার (১৩ এপ্রিল)বিকেলে উপজেলার শিলমাড়িয়ার ইউনিয়ন এলাকায় সাধারণ মানুষের হাতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্রমহাজটেরপক্ষ থেকে মাস্ক তুলে দেন আহবায়ক জয় সরকার। যুগ্ম আহ্বায়ক অজয় কুমার। এ সময় দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আহ্বায়ক জয় সরকার বলেন, সাধারণ মানুষের মধ্যে জনসচেতনা বৃদ্ধির জন্য আমরা মাঠে সব সময় কাজ করছি। বিগত লগডাউনের দীঘ সময় আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম এবারও আছি এবং থাকবো।


