ধূমকেতু প্রতিবেদক : করোনা মহামারীতে স্থবির হয়ে পড়েছে জাতীয় এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা । এই স্থবির অর্থনীতির সবচেয়ে বড় শিকার হচ্ছেন নিম্নআয়ের সুবিধাবঞ্চিত মানুষগুলো । আসন্ন রমজানও তাদের জন্য হতে চলেছে দুর্বিষহ । এই সুবিধাবঞ্চিত মানুষ গুলোর পাশে দাঁড়ানোর প্রয়াস নিয়ে অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন ‘সবার মুখে হাসি’ নিয়ে এসেছে ‘Ramadan For Everyone’ শীর্ষক ইভেন্টটি ।
সুবিধাবঞ্চিত পরিবার বর্গের মাঝে রমজানের সেহেরী এবং ইফতার সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি । উদ্যোগটি সফল করার লক্ষ্যে বিগত প্রায় একমাস ধরে অনুদান সংগ্রহ করে যাচ্ছে ‘সবার মুখে হাসি’।

ইভেন্টির সার্বক্ষণিক তত্ত্বাবধায়ন এর জন্য রয়েছেন হোস্ট–সিফাত , সাইয়ান , রুদ্র , ইমন , সাদমান , জারিন , সাবিহা , তানজিলা , নিলয় ও তানবিন এবং তাদের স্বেচ্ছাসেবক দল । ১৪ এপ্রিল প্রথম রমজান থেকে শুরু হয়েছে তাদের বিতরণ কার্যক্রম ।
ইতোমধ্যেই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে জরুরী ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসক , রাজশাহী মহোদয় এর নিকট হতে অনুমতি পেয়ে গেছেন এই সংগঠন । প্রথম পর্যায়ে ১০০ পরিবার এর মাঝে সেহেরি এবং ইফতার সামগ্রী বিতরণ করতে যাচ্ছেন তারা।
তাদের এই উদ্যোগে অংশগ্রহণ করতে চাইলে অথবা ইভেন্টটি সম্পর্কে নিয়মিত আপদেট জানতে চাইলে তাদের ফেসবুক পেজ ‘সবার মুখে হাসি’ অথবা তাদের ইভেন্ট ‘Ramadan For Everyone’ এর সাথে যুক্ত হতে পারেন আপনারাও ।


