ধূমকেতু প্রতিবেদক : বুধবার বিকাল ৬ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতৃবৃন্দকে অসহায় মানুষের পাশে সর্বদা দাড়াতে নির্দেশ দিয়েছেন।
সেই লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন এর উদ্যোগে বুধবার পবিত্র মাহে রমজানের প্রথম দিনে নগরীর আলুপট্টি ও কুমারপাড়া মোড়ে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, সদস্য শাহিনুর ইসলাম শাহিন, নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তাসকিন পারভেজ সাতিল, সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম সানি, আরো উপস্থিত ছিলেন রাজন, সানি, তুষার প্রমুখ।


