IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> লিড নিউজ >> লকডাউনে প্রধান সড়ক ফাঁকা, অলিগলিতে ভিড়

লকডাউনে প্রধান সড়ক ফাঁকা, অলিগলিতে ভিড়

ধূমকেতু প্রতিবেদক : গত দুদিন থেকে সারাদেশের ন্যায় রাজশাহীতে চলছে সর্বাত্মক লকডাউন। চলমান এক সপ্তাহের লকডাউনের বৃহস্পতিকবার ছিল দ্বিতীয় দিন। গত দুদিন থেকে রাজশাহীর চিত্র অনেকটাই পাল্টে গেছে। পাল্টে গেছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। বন্ধ রয়েছে যানবাহন ও দোকানপাট, মার্কেট। বিশেষ করে লকডাউনের প্রথম দিন গত বুধবার রাজশাহীর যে চিত্র দেখা গেছে একদিন গড়াতেই এই চিত্র পাল্টে যায়। প্রথমদিন রাস্তাঘাট ছিল ফাঁকা, যানবাহন বলতে শুধুমাত্র দুএকটি ছোট অটোরিক্সা চলাচল করেছে। তারপরও নগরীর মধ্যে চলাচল করা অটোরিক্সার হাওয়া ছেড়ে দিতে দেখা গেছে মাঠে থাকা পুলিশ প্রশাসনকে। লকডাউনের দ্বিতীয় দিনে প্রথম দিনের চেয়ে অধিক বেশি যানবাহন চলাচল করতে দেখা যায়। মানুষের উপস্থিতিও ছিল প্রথম দিনের চেয়ে অনেক বেশি। বিশেষ করে মূল শহরের রাস্তাঘাট ফাঁকা থাকলেও অলিগলিতে লোকজনের সমাগম বাড়ছে। সকাল থেকে অলিগলির রাস্তায় দোকানপাটে লোকজনদের আড্ডা দিতে দেখা যাচ্ছে।

এছাড়াও লকডাউন কেমন হচ্ছে দেখতে বেরিয়েও গুনতে হয়েছে জরিমানা ও ভোগ করতে হয়েছে সাজা। গত বুধবার থেকে শুরু হয়েছে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন। প্রথম দিনের লকডাউনে মানুষ ছিল অনেকটাই আতংকের মধ্যে। নগরী বা উপজেলায় যানবাহন চলাচল ছিল একেবারে কম। বাইরে মানুষ ছিল না বললেই চলে। সকালের দিকে পুরো নগরী ফাঁকা ছিল। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। প্রয়োজনীয় কাজে লোকজনদের বাইরে বের হতে দেখা যায়। আবার কাজ সেরেই পুনরায় লোকজন যে যার মত বাড়ি ফিরে গেছে। তবে যানবাহন না থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে বাইরে বের হওয়া লোকজনদের। অনেকেই যানবাহন না পেয়ে পায়ে হেটে বাজার করে নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। আবার যানবাহন পেলেও অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন ক্লিনিক বা ডায়াগনষ্টিক সেন্টারে চিকিৎসা নিতে এসে লোকজনদের পড়তে হয়েছে বেকায়দায়। তারা বিভিন্ন জেলা উপজেলা থেকে এস্বুলেন্সে চিকিৎসা নিতে এলেও ফিরতি পথে যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়তে হয়।

লকডাউনের দ্বিতীয়দিন বৃহস্পতিবার রাস্তায় চলেছে মানুষ ও যানবাহন। সকাল থেকে নগরীর বাজার বা রাস্তাঘাট সবখানেই লোকজনের উপস্থিতি দেখা গেছে। অচোরিক্সা চললাচল ছিল স্বাভাবিক। মানুষ প্রয়োজনে বা অপ্রয়োজনে ঘুরতে পেরেছে নগরীর এপাশ থেকে ওপাশ। বিশেষ করে বৃহস্পতিবার রাজশাহী হতে নওগাঁ রুটে যাত্রীদের জন্য বেশ কিছু সিএনজি দাঁড়ানো অবস্থায় দেখা গেছে। সিএনজির চালকরা বিভিন্ন রুটের যাত্রী পাওয়ার আশায় স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। যদিও তাদের খুব বেশিক্ষণ সেখানে অবস্থান করতে দেখা যায়নি। মজার বিষয় হলো লোকজন সিনেমা দেখতে যায়, বিয়ে দেখতে যায়, যায় গান শুনতে। কিন্তু লকডাউন দেখতে মানুষ বাইরে বের হয় এমন আজিব দৃশ্য চোখে পড়েছে রাজশাহীতে। বাড়ি থেকে অপ্রয়োজনে ঘুরতে বের হয়ে পুলিশের জেরার মুখে পড়া অধিকাংশ মানুষ পুলিশে জানিয়েছে তারা লকডাউন কেমন হচ্ছে তা দেখতে বেরিয়েছেন। যাদিও পুলিশ এসব মানুষেদের এমনিতেই ছেড়ে দেয়নি। লকডাউন দেখতে বের হয়ে গুনতে হয়েছে জরিমানা বা সাজা।

এদিকে রাজশাহীর মুল শহরের রাস্তাঘাট ফাঁকা থাকলেও পাড়ামহল্লায় ছিল লোকমসাগমে পরিপুর্ণ। নগরীর ভেতরে রাস্তাঘাটে পুলিশের কঠোর নজরদারি থাকার কারণে লোকজন চলাচল করলেও তা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করেছে। কিন্তু পাড়ামহল্লায় লোকজনদের মধ্যে স্বাস্থ্যবিধির বিষয়টি একেবারে চোখে পড়ছে না। লোকজন অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হচ্ছে। অলিগলির দোকানপাটে দিচ্ছে দিচ্ছে আড্ডা। নগরীর অলিগলির বেশিরভাগ ছোট বড় দোকানপাট সারাদিন খোলা থাকছে। আর এসব দোকানে আড্ডা দিচ্ছে মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31