IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> রাজশাহী >> লিড নিউজ >> করোনা সংকটে ভুগছে দেশ, লকডাউন বিপাকে ব্যবসায়ী মহল

করোনা সংকটে ভুগছে দেশ, লকডাউন বিপাকে ব্যবসায়ী মহল

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া আতঙ্কের নাম করোনা ভাইরাস। বর্তমানে এটি পৃথিবীর প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে। বায়ু জনিত এই করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় আমাদের দেশে নতুন করে লকডাউন শুরু হয়েছে। এতে করে বিপাকে পড়েছেন ব্যবসায়ী মহল।

সরেজমিন ঘুরে লক্ষ করা গেছে, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার গত সপ্তাহে লকডাউন ঘোষনা দিলেও সেটি ঠিকভাবে মানা হয়নি। বরং বাজার এলাকায় লক্ষ করা গেছে ব্যাপক জনসমাগম। সেই সাথে চলছিল ছোট-খাট সব ধরণের যান বহন। খোলা ছিল দোকান পাট।

কিন্ত এই সপ্তাহের চিত্র সম্পুর্ণ ভিন্ন। এবার কঠর হয়েছে প্রশাসন। ফলে নিত্যা প্রয়োজনীয় কাঁচা বাজার, মুদি এবং ঔষধের দোকান ছাড়া প্রায় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে করে মহা বিপাকে রয়েছে অন্যান্য ব্যবসায়ী মহল। তারা বলছেন, এ ভাবে যদি দিনের-পর দিন দোকান বন্ধ রাখতে হয় তাহলে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে।

বাঘা বাজারের জুতা-সেন্ডেল ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, আমার কোন জায়গা-জমি নেই। সল্প কিছু পুজি আর এনজিও থেকে লোন নিয়ে দোকান চালায়। এ থেকে আমার সংসার চলে। বর্তমানে উপজেলা প্রশাসন যে ভাবে কড়া-কড়ি নজর দারি শুরু করেছেন তাতে করে আমরা কেউই দোকান খুলতে পারছি না। তিনি এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় সরকারের আর্থিক সহায়তা একান্ত কাম্য বলে দাবি করেন। একই বক্তব্য দেন অন্যান্য ছোট-খাট ব্যবসায়ী মহল।

এদিকে, বাঘা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, থানা পুলিশ, ২ পৌর সভা এবং ৭ ইউনিয়নের পক্ষে করোনা সংকট মোকাবেলায় সকল জনসাধারণের মুখে মাস্ক ব্যবহার বাধ্যতামুলক বলে দিনভর মাইকিং প্রচারণা চলছে। এতে করে পূর্বের চেয়ে জনগণ মাস্ক ব্যবহারে সচেতন হচ্ছে।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি পূর্বের যে কোন সময়ের চেয়ে ভয়াবহ রুপ নিয়েছে। এই সংকট পরিস্থিতিতে “প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের বেঁচে থাকতে হবে। কেবল এক সপ্তাহের জন্য লকডাউন শুরু করা হয়েছে’’। আমার বিশ্বাস পরিস্থিতি বুঝে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31