ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সাহেব বাজারের মুড়িপট্টিতে বহুতল ভবন ‘বৈশাখী বাজার’ নির্মাণ কাজ চলমান রয়েছে। রোববার বিকেলে নির্মাণাধীন এই মার্কেটের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
পরিদর্শনকালে রাসিক মেয়র ‘বৈশাখী বাজার’ এর বিভিন্ন ফ্লোর ঘুরে ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এরআগে নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে স্থানীয় ব্যবসায়ী ও প্রকল্প সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন সিটি মেয়র।
এসময় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ভারপ্রাপ্ত সচিব আলমগীর কবির, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী শামসুজ্জামান আওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।


