IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> টপ নিউজ >> করোনায় রাবির অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

করোনায় রাবির অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. শামসুন নাহার নগরীর মাস্টারপাড়ায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। গত রোববার তিনি ইন্তেকাল করেন।

এর আগে ৩ এপ্রিল তাঁর কন্যা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সহকারি জেনারেল ম্যানেজার শামীমা ফেরদৌস করোনায় আক্রান্ত হয়ে মারা যান। সোমবার ড. নাহারের পুত্র রাবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সারওয়ার পারভেজ এসব তথ্য নিশ্চিত করেন।

ড. পারভেজ জানান, ১৪ মার্চ অসুস্থ হলে ড. শামসুন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তখন করোনা রিপোর্ট ‘নেগেটিভ’ আসলেও ডাক্তাররা অনুমান করেন পূর্বে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। কিছুদিন চিকিৎসাধীন থাকার পর ২৭ মার্চ রামেক থেকে রিলিজ পান।

এরপর ৮ এপ্রিল তাঁর করোনা রিপোর্ট ‘পজিটিভ’ আসে। বাড়িতে থেকে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। গত রোববার বাদ এশা দরগাহপাড়া জামে মসজিদে জানাযা শেষে নগরীর হেতেমখাঁ গোরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে বোন শামীমা ফেরদৌস করোনায় আক্রান্ত হয়ে রামেক আইসিইউতেই মৃত্যুবরণ করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান গভীর শোক প্রকাশ করেছেন। উপাচার্য উদ্ভিদবিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা এবং গবেষণায় অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তাঁর মৃত্যুতে দেশ এক অন্যতম মেধাবী উদ্ভিদবিজ্ঞানী, সাইটোট্যাক্সনমিস্ট ও শিক্ষাবিদকে হারালো।

অধ্যাপক শামসুন নাহার ১৯৪৯ সালে রাজশাহী জেলার গোদাগাড়ীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে ১৯৬৯ ও ১৯৭১ সালে যথাক্রমে বিএসসি ও এমএসসি ডিগ্রি এবং ১৯৮২ সালে ভারতের হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন ও ১৯৮৬ সালে অধ্যাপক পদে উন্নীত হন। দীর্ঘ অধ্যাপনা জীবনে তিনি রোকেয়া হলের প্রাধ্যক্ষ (১৯৮৬-১৯৮৮) ও বিভাগীয় সভাপতি (২০০৯-২০১২) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।

ড. শামসুন নাহারের গবেষণার বিষয় ছিল সাইটোট্যাক্সনমি। তিনি প্রায় ৫০টি মাস্টার্স গবেষণা তত্ত্বাবধান করেছেন। এছাড়া দেশ-বিদেশে বিভিন্ন পিয়ার-রিভিউড জার্নালে তিরিশের অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31