IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে যৌতুকের দাবীতে গৃহবধূকে হত্যা

মোহনপুরে যৌতুকের দাবীতে গৃহবধূকে হত্যা

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : ভালবাসার ফাঁদে ফেলতে না পেরে রাজশাহীর পবার নওহাটা এলাকার জান্নাতুল ফেসদৌস রিয়াকে জোর করে উঠিয়া নিয়ে বিয়ে করেন মোহনপুর উপজেলার মৌগাছি পশ্চিমপাড়া এলাকার আহাদের ছেলে আবির হোসেন। রিয়ার পরিবার সম্মানের ভয়ে অপহরণকারীকে জামাই হিসাবে মেনেও নিয়েছিলেন। কিন্তু জামাই আবির যে একজন হিংস্র তা জানতো না রিয়ার বাবার পরিবার। জোর করে বিয়ে করার পর রিয়াকে প্রতিনিয়ত মারধর করতো আবির। বাবার বাড়ি থেকে যৌতুকের জন্য টাকা আনার কথাও বলতো। রিয়া বাবার বাড়ি থেকে টাকা আনতে রাজি না হলে চলতো তার উপর শারীরিক নির্যাতন। অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় মেয়ের সুখের জন্য দেড় লাখ টাকা দেন রিয়ার বাবা। তারপরও অত্যাচার বন্ধ হয়নি। আবিরের দাবি করা যৌতুকের ৩ লাখ টাকা দিতে না পারায় শেষ পর্যন্ত জীবন দিতে হলো রিয়াকে। এমনি ঘটনা ঘটেছে মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের পশ্চিম পাড়ায়। এঘটনায় রিয়ার বাবা আমিনুল ইসলাম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ শ্বাশুড়ি ও ননদকে আটক করেছে।

মামলা সূত্র জানা গেছে, গত দেড় বছর আগে নওহাটা স্কুলের সামনে থেকে জোর করে রিয়াকে তুলে নিয়ে যায় মোহনপুর মৌগাছি এলাকার আহাদের ছেলে আবির। বিয়ের কিছু দিন যেতে না যেতেই তিনলাখ টাকা যৌতুক দাবি করে আবির। ওই টাকা বাবার বাড়ি থেকে আনার জন্য রিয়াকে চাপ দেয়। রিয়া বাবার বাড়ি থেকে টাকা আনতে রাজি না হলে তার উপর নির্যাতন চালানো হয়। ইতিমধ্যে বাবা আনারুল ইসলাম মেয়ের সুখের জন্য দেড় লাখ টাকা দিয়েছেন। তাতেও মন ভরেনি আবিরের। বাকি দেড় লাখ টাকার জন্য প্রতিনিয়ত চালানো হয় নির্যাতন।

গত ১৩ সেপ্টেম্বর রিয়া ফোন করে তার পরিবারকে জানায়, যৌতুকের আরো দেড় লাখ টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে। কিন্তু একদিন যেতে না যেতেই ১৪ সেপ্টেম্বর পাষান্ড আবির তার বাবা-মা এবং বোন রিয়ার উপর নির্যাতন চালায়। এতে রিয়া মারা যায়। এসময় আবির তার বাবা আহাদ আলী, মা রেনুকা বেগম বোন শাকিলা খাতুন কৌশলে রিয়ার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে রিয়ার বাবার বাড়িতে খবর দেয়া হয়। রিয়ার বাবা আনারুল জামাইয়ের বাড়িতে গিয়ে দেখতে পান রিয়ার লাশ বিছানায় পড়ে আছে। তার শরীরে মারধরের অসংখ্য চিহ্ন। পরে থানা পুলিশকে খবর দিলে মোহনপুর থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে রিয়ার লাশ উদ্ধার করে। একই সাথে রিয়ার বাবা আনারুল ইসলাম বাদি হয়ে মোহনপুর থানায় চারজনকে আসামী করে একটি নারী নির্যাতন ও হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর মোহনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আবিরের মা রেনুকা বেগম, বোন শাকিলা খাতুনকে আট করলেও মামলার অন্য আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নিয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, আসামীরা পলাতক থাকায় তাদের আটক করা যাচ্ছে না। তবে আটকের বিষয়য়ে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31