IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ইজারা দিয়ে দ্বায়িত্ব শেষ, হাটে খাজনার নামে চলছে লুটপাট

ইজারা দিয়ে দ্বায়িত্ব শেষ, হাটে খাজনার নামে চলছে লুটপাট

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় হাট-বাজার গুলোতে খাজনা আদায়ের নামে ইজারদার কর্তৃক জোরপূর্বক ভাবে অতিরক্তি অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবছর উপজেলার সর্ববৃহৎ বানেশ্বর ও ঝলমলিয়া হাট থেকে প্রায় দু’ কোটি টাকারও অধিক রাজস্ব আদায় হচ্ছে। উপজেলা প্রশাসন ও পৌরসভা বছর শেষে হাট ইজারা দিয়েই তাদের দ্বায়িত্ব শেষ করছেন। সরকারী নিয়ম অনুসারে হাটে ক্রয়-বিক্রয়ের প্রতিটি পণ্যর তালিকা ও খাজনার পরিমান উল্লেখ করে গুরুত্বপূর্ণ স্থানে সাইনবোর্ড দেয়ার বিধান রয়েছে। যার ফলে ক্রেতা-বিক্রেতাদের নিকট থেকে খাজনা আদায়ের নামে জোরপূর্বক ভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

উপজেলা প্রশাসন ও পৌরসভা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর বাংলা সনের জন্য বানেশ্বর হাট-বাজার প্রায় এক কোটি ২৫ লাখ টাকায় এক বছরের জন্য স্থানীয় ওসমান আলীর নিকট ইজারা দেওয়া হয়েছে। অপরদিকে পৌরসভা এলাকায় অবস্থিত ঝলমলিয়ার হাট ৩১ লাখ এক হাজার ২শ’টাকায় স্থানীয় ক্ষমতাসিন একজন রাজনৈতিক নেতার নামে বরাদ্দ দেয়া হয়। পরবর্তীতে ওই হাট তিন দফা হাত বদল হয়ে একজন ইজারদার ৪২ লাখ টাকায় কিনে নিয়েছেন।

উপজেলার হাট বাজার ঘুরে দেখা গেছে, উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর হাট গুলোর মধ্যে বানেশ্বর হাটের নাম আসে। এরপর পৌরসভা এলাকায় অবস্থিত ঝলমলিয়া হাটের নাম রয়েছে। সরকারী নিয়ম অনুসারে হাটের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে পণ্য ক্রয়-বিক্রয়ের তালিকা ও খাজনার পরিমান উল্লেখ করে সাইনবোর্ড দেওয়ার নিদের্শনা রয়েছে। অথচ নিয়ম থাকলেও কর্তৃপক্ষের অবহেলায় হাট ইজারাদারা তা ব্যবহার করছেন না।

বানেশ্বর হাটে আগত গরু-ছাগল ব্যবসায়ী নুরুল ইসলাম অভিযোগ তুলে বলেন, এই হাটে প্রতিটি গরু ক্রয় এবং বিক্রয়কারীর উভয়ের নিকট থেকে খাজনা নেয়া হচ্ছে। ক্রেতার নিকট থেকে প্রতিটি গরু প্রতি ৫শ’ টাকা আর বিক্রেতার নিকট থেকে একশ’টাকা হারে খাজনা আদায় করছে। ছাগল প্রতি ২০০ টাকা হারে খাজনা আদায় করা হচ্ছে।

ঝলমলিয়া হাটে আগত সবজি বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, বর্তমানে হাট ইজারদার প্রতিমন কাাঁচা মালামালের জন্য ৪৫-৫০ টাকা হারে আদায় করছেন। আবার কাঁচামালের বাজার চড়া হলে খাজনার পরিমান আরো বেড়ে যায়। অথচ বিগত বছর গুলোতে প্রতিমন ২০/২৫ টাকা হারে খাজনা আদায় হতো। আর ইজারদারের লোকজন খাজনা নিলেও আমাদের কোনো রশিদ দেয় না।

মুরগী বিক্রেতা তারিকুল ইসলাম বলেন, আদ্য়াকারীরা হাঁস-মুরগি কেনা-বেচায় শতকরা ১৫ টাকা হারে উভয় পক্ষের নিকট থেকে খাজনা নিচ্ছে। তারা খাজনার নামে রীতিমত জোরপূর্বক চাঁদাবাজী শুরু করে দিয়েছে। যার কারণে বর্তমানে বেশীর ভাগ ব্যবসায়ীরা হাটে আসতে চাচ্ছেন না। তারা উপজেলার বিভিন্ন এলাকার গড়ে উঠা আড়ৎ গুলো থেকে মালামাল ক্রয় করছেন।

নাম প্রকাশ না করা শর্তে ঝলমলিয়া হাটের একাধিক খাজনা আদায়কারীরা বলেন, প্রতিবছর ইজারাদার শুধুমাত্র হাট ইজারা নেন। এরপর তিনি হাটের বিভিন্ন অংশ আমাদের মত খাজনা আদায়কারীদের নিকট সাব-ইজারা দেন। প্রতিবছর আমরা ইজারদারের নিকট থেকে বেশী টাকা দিয়ে সাব-ইজারা নিতে হচ্ছে। যার কারণে আমাদেরকেও খাজনার পরিমান বাড়িয়ে দিতে হচ্ছে।

এ বিষয়ে পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে পৌর সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, হাট ইজারা দেয়ার ইজারদারকে খাজনার তালিকা বিভিন্ন স্থানে লাগাতে বলা হয়েছিল। আর অতিরিক্ত খাজনা আদায় হচ্ছে এমন কোনো অভিযোগ পৌরসভায় আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31