IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> লিড নিউজ >> লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেট খুললেন ব্যবসায়ীরা

লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেট খুললেন ব্যবসায়ীরা

ধূমকেতু প্রতিবেদক : করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে ১৪ এপ্রিল থেকে সরকার ৭দিনের কঠোর লকডাউন ঘোষণা করেন। পরবর্তীতে তা আরো ৭দিন বাড়ানো হয়েছে। লকডাউনে গণপরিবহণ, শপিংমল, মার্কেটগুলো বন্ধের নিষেধাজ্ঞা দেয়া হয়। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে সরকার ঘোষিত লকডাউনের মধ্যেই আরডিএ মার্কেট খুলে ব্যবসা শুরু করেছেন ব্যবাসায়ীরা। বাধা দিলেই রাস্তায় আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা।

এর আগে প্রথম দফা লকডাউন ঘোষণার পর গত ৬ এপ্রিল থেকে আরডিএ মার্কেটের ব্যবসায়ীরাও তাদের দোকান খুলে ব্যবসা শুরু করেছিলেন। এবার কিছু দিন বন্ধ রাখার পর আবারও আরডিএ মার্কেট খুললেন ব্যবসায়ীরা। এছাড়া মার্কেটের সামনে অন্যান্য ব্যবসায়ীরাও আগের মতো বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এসব ব্যবসায়ীদের দাবি তারা শারীরিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করেই তাদের দোকানপাট খোলা রেখেছেন। আজ বৃহস্পতিবার সকালে মহানগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটে গিয়ে দেখা গেছে প্রায় সব দোকানই খোলা। ব্যবসায়ীরা লকডাউন মানছেন না।

তবে প্রতিটি দোকানের সামনের অংশে হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। এছাড়া রাখা হয়েছে জীবাণুনাশক স্প্রেও। আর ব্যবসায়ীরা এখন মুখে মাস্ক পড়ে ব্যবসা করছেন। যদিও দোকান খোলা থাকলেও ক্রেতাদের উপস্থিতি ছিল কম।

ব্যবসায়ীরা বলছেন, অনেক ক্রেতাই জানেন না যে দোকান খোলা আছে। তাই ক্রেতা কম। জানাজানি হলে আগের মতোই ক্রেতা থাকবে বলেও দাবি ব্যবসায়ীদের।

লকডাউন ভঙ্গ করে মার্কেটের দোকান খোলা এমন প্রশ্নে রাজধানী ফ্যাশানের শহীদুল ইসলাম বলেন, গতবছর ঠিক এমন সময় দেশে লকডাউন ছিল। এর মধ্যেই পহেলা বৈশাখ গেছে, ঈদুল ফিতর ও ঈদুল আজহা গেছে। তারা ব্যবসা করতে পারেননি। ঈদের জন্য যখনই পণ্য কিনে মজুদ করেছেন ঠিক তার পরপরই লকডাউন দেওয়া হয়েছিল। এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েন। এরপর টানা একটা বছর কেটে গেছে করোনায়। এ সময়ে ব্যবসায়ীরা নিজেদের পুঁজি ভেঙে খেয়েছেন। এবছর আবার ঠিক ঈদের আগেই লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু এখন ব্যবসা করতে না পারলে তাদের পথে বসতে হবে। তাই না খেয়ে মারার চেয়ে করোনায় মৃত্যু হলেও ভালো।

এমন মন্তব্য শুধু শহীদুলের নয়, রাজশাহীর আরডিএ মার্কেটের অধিকাংশ ব্যবসায়ীরই। তারা লকডাউনে দোকান বন্ধ না রেখে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার পক্ষে। এজন্য তারা প্রশাসনের নির্দেশনা ভঙ্গ করেই দোকান খুলেছেন। কেউ বাধা দিলে তারা সড়কে নেমে আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এর আগে গত ৫ এপ্রিল সকালে দোকান খোলার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন রাজশাহীর আরডিএ মার্কেটের ব্যবসায়ীরা। এর আগের দিন ৪ এপ্রিল স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার দাবিতে সংবাদ সম্মেলনও করেন ব্যবসায়ীরা।

এদিকে, কঠোর লকডাউনের মধ্য আজও সড়কে কোনো গণপরিবহন দেখা যায়নি। তবে বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও অটোরিকশা চলাচল করছে। এছাড়া পণ্য পরিবহনের ট্রাক ও কাভার্ডভ্যান ও পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নগরীর নওদাপাড়া আমচত্বর, গোরহাঙ্গা রেলগেট, সাহেব বাজার জিরোপয়েন্ট, তালাইমারীসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ যানবাহন চলাচল সীমিত করার চেষ্টা করছে। কিন্তু এরপরও মহানগরীজুড়ে অনেক মানুষের চলাচলও দেখা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31