IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> লিড নিউজ >> প্রচন্ড গরমে কাঁচা আম স্বাস্থ্যের জন্য ভালো

প্রচন্ড গরমে কাঁচা আম স্বাস্থ্যের জন্য ভালো

ধূমকেতু প্রতিবেদক : প্রচন্ড গরমে কাঁচাআম ও জুস দুইটাই স্বাস্থ্যের জন্য ভালো। আর এখন রমজান মাস। আর এখন রাজশাহীতে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মৌসুমে এখনও কালবৈশাখী না হলেও খরতাপেই ঝরে পড়ছে কাঁচা আম। আমচাষিরা বাগানের ঝরে পড়া আম কুড়িয়ে বাজারে বিক্রি করছেন। গরমের তীব্রতায় কাঁচা আমের উপকারিতা ও ওষুধি গুণ থাকায় বাজারে এখন ঝরে পড়া কাঁচা আমের চাহিদা বেড়েছে।

এমনিতেই বাজারে নতুন আসা মৌসুমি ফলের প্রতি ক্রেতাদের বাড়তি আকর্ষণ থাকে। এর ফলে দামও কিছুটা বেশি। অন্য সময় ২০/২৫ টাকা কেজি দরে বিক্রি হয় ঝরে পড়া কাঁচা আম। কিন্তু এখন মানভেদে কেজি প্রতি কাঁচা আম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, রাজশাহীর বাজারগুলোতে সাধারণত এপ্রিল মাসের শুরু থেকে কাঁচা আম আসতে শুরু করে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তবে ঝড় না হওয়ায় এখন সেভাবে আমের সরবরাহ নেই। ঝড় হলে প্রচুর পরিমাণে আম বাজারে আসবে। তখন দাম আগের মতোই হয়ে যাবে।

মহানগরের শালবাগান বাজারে কাঁচা আম নিয়ে আসা হাসান আলী জানান, বাজারে যে জিনিসই নতুন আসুক তার প্রতি ক্রেতাদের চাহিদা একটু বেশি থাকে। কাঁচা আমের প্রতি এখন ক্রেতাদের বেশ চাহিদা রয়েছে। আর গরমের তীব্রতায় অনেকেই ইফতারে কাঁচা আমে জুস পছন্দ করেন। অনেকে আবার ডালের সাথে আম দিয়ে টক করে রান্না করেন। তাই সরবরাহের তুলনায় চাহিদা একটু বেশি। ঝড় হলে কাঁচা আমের সরবরাহ দ্বিগুণ হবে।

মহানগরের সাহেব বাজার মাস্টারপাড়া এলাকার আম বিক্রেতা আমিনুল ইসলাম বলেন, বর্তমানে বাজারে কাঁচা আমের কেজি ৪০ থেকে ৫০ টাকা। বড় সাইজের আমগুলো ৫০ টাকা কেজি এবং ছোট আমগুলো ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে জুসের জন্য কাঁচা ফজলি আমের চাহিদাই বেশি। কারণ ফজলি আম কাঁচা অবস্থাতেও অনেক মিষ্টি। টক-মিষ্টি স্বাদের এই কাঁচা আমের জুস রাজশাহীর মানুষের অনেক বেশি প্রিয়। এছাড়া ল্যাংড়া, আশ্বিনা, আঁটি, গোপালভোগসহ অন্যান্য জাতের কাঁচা আমও ঝরে পড়ছে। বাজারে বিক্রিও হচ্ছে।

কাঁচা আমে জুসের গুণ
প্রচন্ড গরমে কাঁচা আম এবং এর জুস দুটোই স্বাস্থ্যের জন্য উপকারী। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ এবং ‘সি’, ক্যালশিয়াম ও আয়রন। কাঁচা আম ম্যাগনেসিয়ামেরও ভালো উৎস, যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। কাঁচা আম হজম এবং ত্বক ভালো রাখতে সাহায্য করে। গরমে কাঁচা আমের এক গøাস জুস সারা শরীরে এনে দিতে পারে প্রশান্তি। কাঁচা আমের জুস শরীরের জন্য ভালো। কাঁচা আম বা আমের রসে পটাশিয়াম থাকায় প্রচন্ড গরমে তা শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। গরমে অতিরিক্ত ঘামে শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড ও লৌহ বের হয়ে যায়। কাঁচা আমের জুস শরীরের এই ঘাটতি দূর করে। যারা ওজন কমাতে বা শরীরের বাড়তি ক্যালরি খরচ করতে চান, তাদের জন্য এখন আদর্শ ফল কাঁচা আম।

গরমে পেটের গোলমাল? এক গøাস আমের জুস দারুণ কাজে লাগতে পারে। খাদ্য হজমে সহায়তা করে কাঁচা আম। অন্ত্রকে পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় কাঁচা আম।

কাঁচা আমে আছে প্রচুর শক্তি। সারাদিন রোজা থাকার পর ইফতারে কাঁচা আম খেলে বা আমের জুস পান করলে ঝিমুনি ও শরীরের সারাদিনের ক্লান্তি দূর হয়। এছাড়া কাঁচা আমের জুস হৃৎযন্ত্রের জন্য ভালো। কাঁচা আমকে হৃৎযন্ত্রবান্ধব বলা যেতে পারে। এতে আছে নিয়াসিন নামের বিশেষ উপাদান। এটি হৃৎরোগের ঝুঁকি কমায় এবং বাজে কোলস্টেরল স্তরকে কমাতে সাহায্য করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31