IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> লিড নিউজ >> গ্রামে ছড়াচ্ছে করোনা ভাইরাস, মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

গ্রামে ছড়াচ্ছে করোনা ভাইরাস, মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

ধূমকেতু প্রতিবেদক : সারা দেশের ন্যায় রাজশাহীতেও বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। শহর থেকে এখন গ্রামেও ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। গ্রামাঞ্চলে অনেকে হচ্ছেন করোনা আক্রান্ত। কিন্তু মানা হচ্ছেনা স্বাস্থ্য বিধি। আর গ্রামে করোনা আক্রান্তদের খুঁজে বের করে চিকিৎসার আওতায় আনা যাচ্ছে না। উপসর্গ নিয়ে ও উপসর্গহীন অনেক করোনা রোগী গ্রামে যত্রতত্র ঘুরেও বেড়াচ্ছে।

স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা বলছেন, গ্রামে যারা আক্রান্ত হচ্ছেন, তাদের খুঁজে এনে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা এবার নেই। যদি না কেউ নিজে থেকে হাসপাতালে আসেন। যখন শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন হচ্ছে, তখন তারা হাসপাতালে আসছেন। আর এ কারণে রাজশাহী বিভাগে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ভুক্তভোগী স্বজনরা বলছেন, নিবিড় তদারকির অভাবে বিভাগে করোনার বিস্তার ঘটছে।

রাজশাহীসহ আশপাশের জেলাতে গত ২৪ ঘণ্টায় যারা শনাক্ত হয়েছেন, তাদের অধিকাংশই গ্রাম থেকে আসা বলে জানিয়েছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস। তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে ৩২ দিনে ৮৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে মারা গেছেন চারজন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১১৮ জন করোনা আক্রান্ত রোগি।

এদিকে ২রা এপ্রিল সকাল ১০টা থেকে ২১ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় করোনায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে তিনজন ও আইসিইউতে একজন মারা গেছেন। বাকি চারজন বগুড়ার দুই হাসপাতালে। এর পরের ২৪ ঘন্টায় মারা গেছে বগুড়ায় দুইজন।

আর এই সময়ের আগের ২৪ ঘণ্টাতেও রাজশাহী বিভাগে আরও আটজনের মৃত্যু হয়। ফলে গত তিনদিনে সরকারি হিসেবে রাজশাহী বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় রাজশাহী বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪২ জন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) আনোয়ারুল কবীর বলেন, শনাক্তদের মধ্যে যাদের শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে, তাদের শুধু হাসপাতালে ভর্তি করা হচ্ছে। যাদের করোনা শনাক্ত হলেও উপসর্গ নেই তাদের বাড়িতে বা হোম আইসোলেশানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিভাগের আক্রান্ত ৯৯ ভাগই হোম আইসোলেশানে আছেন বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31