ধূমকেতু প্রতিবেদক : করোনার প্রাদূর্ভাবে কর্মহীন অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন। তারই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন গোটা রমজানে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।
এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ৯ম রমজানে নগরীর ৩ নং ওয়ার্ড নতুন বিলসিমলা বন্ধগেট এলাকায় ৩০০ ইফতারি পথচারী রোজাদারদের মাঝে বিতরণ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল ইসলাম বাবুল, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহাতাব আলী, সাধারণ সম্পাদক এস.এম আরিফ রতন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু উদ্দিন, নগর যুবলীগের সহ সভাপতি জাহেদ আলী জনি, ৩ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিউটি ইয়াসমিন, ৩ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, প্রচার সম্পাদক শাহীন রেজাসহ ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিম ইসলাম প্রমুখ।


