IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> মেয়র লিটনের উদ্যোগে এক হাজার ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

মেয়র লিটনের উদ্যোগে এক হাজার ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীতে বসবাসরত এক হাজার গরীব, অসহায়, দুঃস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাঠালবাড়িয়া ও কাশিয়াডাঙ্গা মোড়ে এক হাজার প্যাকেট উন্নতমানের ইফতার বিতরণ করা হয়। পবিত্র রমজান মাসব্যাপী এভাবেই প্রতিদিন ইফতার বিতরণ করা হবে।

গত বছরও রমজান মাসজুড়ে গরীব, অসহায়, দুস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছিলেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এছাড়া কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ গরীব-অসহায় নিম্ন আয়ের লক্ষাধিক মানুষকে দফায় দফায় খাদ্য সামগ্রী, নগদ অর্থসহ বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছেন সিটি মেয়র। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোক্তে ত্রাণ তহবিল গঠন করে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তা প্রদান করেছেন তিনি। আগামীতেও সহযোগিতা প্রদান করা হবে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় প্রথমে কাঠালবাড়িয়া মোড়ে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে গরীব,অসহায়, দুস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল ৫০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এরপর কাশিয়াডাঙ্গা মোড়ে ৫০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। রাসিক মেয়রের নির্দেশে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজের নেতৃত্ব ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

ইফতার বিতরণকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ সহ স্থানীয় আওয়ামী লীগ ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31