IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, দুই বোনসহ আটক ৩

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, দুই বোনসহ আটক ৩

ধূমকেতু প্রতিবেদক : নগরীতে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে দুই বোনসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সহজ-সরল ব্যক্তিদের নারী দিয়ে প্রলোভন দেখিয়ে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে অর্থ আদায় করতো তারা বলে পুলিশ জানায়। আটককৃতদের মধ্যে ২ জন নারী ও ১ জন পুরুষ রয়েছে। গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন, নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নগরপাড়া আদর্শগ্রাম (গুচ্ছগ্রাম) এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মাসুদ রানা ওরফে বাবলু (৪৮), নগরীর রাজপাড়া থানাধীন বহরমপুর ব্যাংক কলোনী এলাকার ৮৬ নং বাড়ির কাজলের ভাড়াটিয়া বুলনপুর জিয়ানগর এলাকার মাসুদের দুই মেয়ে শোভা বেগম (২৬) ও আরিফা (২১)।

মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত দুই বোন শোভা ও আরিফা এবং তাদের সহযোগী মাসুদ রানা কৌশলে তাদের পরিকল্পিত ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে। এরপর অপহরণ করে নির্জন স্থানে নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। চলতি মাসের ১৯ তারিখ রাত পৌনে ৮টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন সিটি বাইপাস রোড সংলগ্ন হলদারপাড়াগামী রাস্তার উপর গোলাম মাওলা ওরফে মমিন (২৬) নামের যুবকের সাথে এ ধরণের একটি ঘটনা ঘটে। ভুক্তভোড়ী মমিন নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শেখের চক স্বচ্ছ টাওয়ারে পেছনের এলাকার গোলাম রহমানের ছেলে।

এরপর তিনি গত বুধবার ২১ এপ্রিল নগর গোয়েন্দা পুলিশকে বিষয়টি লিখিতভাবে জানায়। নগর গোয়েন্দা পুলিশের একটি দল তাৎক্ষণিক তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করে নগরীর বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে অপহরণ ও ছিনতাই চক্রের মূল হোতা দুই বোন ও অপর একজনকে গ্রেপ্তার করে। আরো ৩ জন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ছিনতাইকৃত মোবাইলও উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটক দুই বোন জানিয়েছে, তাদের দুই বোনের স্বামী তাদের ছেড়ে চলে গেছে। এটি তাদের পেশা। এভাবেই তারা প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ডেকে নিয়ে জিম্মি করে টাকা আদায় করে চলে। আসামীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31