ধূমকেতু প্রতিবেদক : করোনার প্রাদূর্ভাবে কর্মহীন অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন। তারই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন গোটা রমজানে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।
এরই অংশ হিসেবে শুক্রবার ১০ম রমজানে নগরীর ২৯ নং ওয়ার্ড ডাঁশমারী স্কুল মোড় এলাকায় ৩০০ ইফতারি পথচারী রোজাদারদের মাঝে বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক পংকজ দে, মতিহার থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান আলী, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক জাহির হোসেন সুজা, সহ সভাপতি নবিবুর রহমান, ইমরান আলী, সদস্য আলাল উদ্দিন, মোশারফ হোসেন, হাবিবুর রহমান, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর যুবলীগের সহ সভাপতি জাহেদ আলী জনি, নগর স্বেচ্ছাসেবকলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, সদস্য শওকত হাবিব মিনার, ২৮ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সদস্য সোহরাব হোসেন জুয়েল, নগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মুরশালিন হক রাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিন পারভেজ সাতিল, সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সানি, সাবেক উপ ক্রিড়া বিষয়ক সম্পাদক রাসেল, নগর ছাত্রলীগ নেতা রাজ প্রমুখ।


