ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৯৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আহসান হাবিব (৪২) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শনিবার বিকাল ৪ টার দিকে রাজশাহীর বেলপুকুর থানাধীন দূর্লভপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাবিব রাজশাহী জেলার চারঘাট থানাধীন পাসুন্দিয়া এলাকার মৃত মহাসিন আলীর ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর বেলপুকুর থানাধীন দূর্লভপুর এলাকায় অভিযান চালিয়ে ৯৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী হাবিবকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা ০১টি মোবাইল, ০১টি সীমকার্ড ও ০২টি বাই-সাইকেল জব্দ করা হয়।
র্যাব-৫ জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগর বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


