IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে দোকানপাট খুললেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

রাজশাহীতে দোকানপাট খুললেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

ধূমকেতু প্রতিবেদক : করোনা ভাইরাস সংক্রমনের হার কমানোর উদ্দেশ্যে সরকার ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেন। পরে তা বাড়িয়ে ২৮এপ্রিল পর্যন্ত করা হয়। এসময় অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি দোকানপাট-শপিংমল বন্ধ ছিলো। টানা ১১দিন পর থেকে কয়েকটি শর্তে সরকার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেন। তবে প্রধান শর্ত ছিলো স্বাস্থ্যবিধি মানতে হবে। ঘোষণা অনুযায়ী টানা ১১ দিন বন্ধ থাকার পর আজ খুলল দোকান ও মার্কেটগুলো। ফলে রাজশাহীর রাস্তাগুলোতে আজ সকাল থেকেই ভিড় বেশি। তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও দোকানদ্বার ও ক্রেতা ও পথচারীদের মধ্যে উদাসীনতা দেখা গেছে।

সকাল ১০টার দিকে সাহেববাজার আরডিএ মার্কেটের দোকানগুলো খোলা দেখা যায়। দোকান খুলে তারা প্রথমে ঝাড়ামোছার কাজ করেন। এরই মধ্যে কোনো ক্রেতা এলে তাও সামলান কেউ কেউ। ঘন্টা খানেকের মধ্যেই বেশিরভাগ দোকানে বেচাবিক্রি শুরু হয়। তবে বিক্রেতা ও ক্রেতাদের অনেককে মাস্ক ছাড়াই বেচাবিক্রি করতে দেখা গেছে। একই অবস্থা অন্য মার্কেটগুলোতেও।

ব্যবসায়ীরা বলছেন, তারা সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই দোকানপাট খুলেছেন। দোকানে সব ধরনের স্বাস্থ্যবিধি মানার উপকরণ রাখা হয়েছে। এছাড়াও ব্যবসায়ীদের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মানতে সার্বক্ষনিক মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। তবে সামাজিক দূরত্ব মানার বিষয়টি বাস্তবায়ন করা কঠিন হচ্ছে তাদের।

তারা বলছেন, ঈদের আগে দোকান খোলার সুযোগ করে দেয়ায় অন্তত কর্মচারীদের বেতন-ভাতা ও সংসার চালানো সম্ভব হবে। আর বিক্রেতারা জানাচ্ছেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সামাজিক যে দূরত্ব মানার কথা তা হচ্ছে না। অনেক বিক্রেতা মাস্ক না পরে ও হ্যান্ড স্যানিটাইজার না রেখে ব্যবসা পরিচালনা করছে।

আগামী ২৮ এপ্রিল পর্যন্ত যে লকডাউন বা সরকারি বিধিনিষেধের বলবৎ আছে; আজ রোববার সকালে সড়কের জনস্রোত দেখে তা বোঝার উপায় নেই! কোথাওই স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। মানুষ স্বাভাবিক নিয়মেই আবারও বাইরে বের হচ্ছেন এবং কেনাকাটাও করছেন। রোববার সকালে নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটে গিয়ে দেখা গেছে-সব দোকানই খুলেছে। প্রতিটি দোকানের সামনের অংশে কেবল নামকাওয়াস্তে হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। ক্রেতা-বিক্রেতা কেউই তা ব্যবহার করছেন না। এছাড়া জীবাণুনাশক স্প্রে রাখা হলেও তা স্প্রে করা হচ্ছে না। পাশে থাকা দায়িত্বরত পুলিশ বার বার হ্যান্ড মাইক নিয়ে স্বাস্থ্যবিধি মানার জন্য সবাইকে আহŸান জানাচ্ছে ঠিকই। কিন্তু কেউ তার তোয়াক্কা করছেন না।

সড়কে কোনো গণপরিবহন দেখা না গেলেও রোববার অসংখ্য ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও অটোরিকশা চলাচল করছে। সবাই আগের মতই গাদাগাদি করে যানবাহনে উঠছেন। এছাড়া পণ্য পরিবহনের ট্রাক ও পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

নগরীর নওদাপাড়া আমচত্বর, গোরহাঙ্গা রেলগেট, সাহেব বাজার জিরোপয়েন্ট, তালাইমারীসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ যানবাহন চলাচল সীমিত করার চেষ্টা করছে। এছাড়াও গণজমায়েত ঠেকানোরও চেষ্টা চলছে। মুখে মাস্ক ছাড়া বাইরে বের হলে তাদের সতর্ক করছে পুলিশ। সবার মধ্যে বিনামূল্যে মাস্কও বিতরণ চলছে। কিন্তু এরপরও মহানগরীজুড়ে অনেক মানুষের চলাচলও দেখা গেছে।

এদিকে, দোকানপাট ও মার্কেট খোলার প্রথম দিনে রাস্তায় ছিল ভিড়। বিশেষ করে সাহেববাজার এলাকায় রাস্তায় ছিল প্রচুর ভিড়। এছাড়াও লকডাউনকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থেকে সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মানার বিষয়ে জনগণকে সচেতন করতে দেখা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31