ধূমকেতু প্রতিবেদক : নগরীতে একটি নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ, ওষুধ তৈরীর কাঁচামাল,ওষুধ তৈরীর একটি মেশিন জব্দসহ ২জনকে গ্রেপ্তারের ঘটনায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে পুরস্কার প্রদান করেছেন মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।
রোববার বেলা ১২ টায় আরএমপি সদরে দপ্তরে ভাল কাজের উৎসাহ প্রদানের লক্ষে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম, পুলিশ পরিদর্শক রেজাউল হাসানসহ অভিযানে অংশগ্রহণকরী সকল সদস্যদেরকে পুরস্কার প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল।
উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ভদ্রা জামালপুর এলাকায় নকল ওষুধ তৈরির ওই কারখানায় (বাসায়) অভিযান চালায় হানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় বিপুল পরিমাণ নকল ওষুধ, ওষুধ তৈরীর কাঁচামাল, একটি মেশিন জব্দসহ কারখানার মালিক শফিকুল ইসলাম আনিস (৪৬) ও তার সহযোগী রবিউল ইসলাম (৩২) কে গ্রেপ্তার করা হয়।


